Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ১৬৬ কাছ থেকে লাভ করেছি । তারা-ই কি তোমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছেন? তারা তোমাদের লক্ষণ বলেছেন, তোমরা উটে চড়ে আসবে ।' “আমরা জানি না, তোমরা কী পয়গাম লাভ করেছ'- মাসউদ বলল- “আমাদেরকে আমাদের সেনাপতি পাঠিয়েছেন । তিনি স্বপ্নে খোদার পক্ষ থেকে ইঙ্গিত পেয়েছেন, এই মরুভূমিতে একটি সৃষ্টি বাস করে, যাদের জিজ্ঞাসা করার মতো কেউ নেই। তুমি যাও; তাদের খবর নাও । তাদের ভালো-মন্দ ও লাভ-ক্ষতির ভার নিজের মাথায় তুলে নাও । সেনাপতি স্বপ্নে তোমাদের যে-আলামত দেখেছেন, তা তিনি আমাদের বলেছেন আর আমরা তোমাদের কাছে চলে এসেছি । এই জায়গাটা ঠিক সেরকম, যেমনটা আমাদের সিপাহসালার স্বপ্নে দেখেছেন এবং তোমাদের আকার- গঠনও হুবহু তেমনই ।" গত রাতে বেদুইনরা কী সব দেখেছে এবং কীভাবে তাদের কাছে খোদার পয়গাম পৌছেছে এক প্রবীণ নেতা সব এদের বিস্তারিত শোনাল । “গত রাতে তোমরা কী দেখেছ, তার কিছুই আমাদের জানা নেই'- মাসউদ বলল- “আমরা শুধু এটুকু জানি, আমাদের সেনাপতি খোদায়ী বার্তা লাভ করেছেন । তা যদি তোমরাও পেয়ে থাক, পেতে পার । এর কিছুই আমাদের জানা নেই | আসুন, আমরা কোথাও বসে কথা বলি ।' “কাছেই এক জায়গায় ধর্মনেতার তবু ছিল, যেটি চামড়া দ্বারা তৈরী এবং এতখানি প্রশস্ত যে, একসঙ্গে কয়েকজন মানুষ তাতে বসতে পারবে | নেতা এই তিনজনকে এবং অন্যান্য নেতাদেরও তীবুতে নিয়ে বসালেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের সেনাপতি কোথায়? মাসউদ তাদের সেনাপতির অবস্থান জানাল এবং বলল, তার বাহিনী ইতিমধ্যেই আরিশ নগরী জয় করে ফেলেছেন । এখন তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন । কিন্তু এই মুহূর্তে তিনি একস্থানে ছাউনি ফেলে অবস্থান নিয়ে আছেন । “তোমরা কি মুসলমান?' এক নেতা জিজ্ঞেস করল । “হা'_ মাসউদ উত্তর দিল- “আমরা মুসলমান । তা মুসলমানদের ব্যাপারে তোমাদের ধারণা কী? বেদুইনদের এই প্রবীণ নেতা যে-উত্তর দিয়েছিল, তা ইতিহাসের পাতায় সংরক্ষিত আছে। প্রখ্যাত এতিহাসিক ইবনে আবদুল হাকাম লিখেছেন, প্রবীণ নেতা উত্তর দিল- “আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই! মুসলমানদের মাঝে না জানি কী শক্তি আছে যে, তারা অল্প কজন সৈনিক বিশাল-বিশাল বাহিনীকে রণাঙ্গন ছেড়ে পালাতে বাধ্য করছে! তারা যেদিকেই মুখ করছে, জয় তাদের পদচুম্বন করছে! ফডড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।