অনিঃশেষ আলো $ ১৬৫ ব্যাপার হলো, বেদুইনরা কুসংস্কারের পুজারি ছিল । আর কুসংক্কারপুজারিদের জন্য অভিশাপ হলো, এমন মানুষ বাস্তবতার প্রতি তাকায়ই না । তারপর মাসউদ উলটো পায়ে পাড়ের উপরে উঠে গেল আর আইনি- যে কিনা তার আড়ালে লুকিয়ে ছিল- তার পিঠের সঙ্গে লেগে বাইরের দিকে সরে গেল । মাসউদও তার সঙ্গে গেল। এভাবে তারা বেদুইনদের কুসংক্কারপুজা, পশ্চাদপদতা ও সরলতাকে অত্যন্ত নিপুণতার সঙ্গে কাজে লাগাল এবং সবার উপর এমনকি তাদের ধর্মীয় নেতারও উপর এমন রহস্যময় প্রভাব সৃষ্টি করে দিল যে, তাদের মনে বিন্দুমাত্র সংশয় জাগল না, এটা কোনো প্রতারণাও হতে পারে, যার কোনো বাস্তবতা নেই । সাধারণ জনতা, ধর্মনেতা ও গোত্রপতিরা মেনে নিল, এরা আসমানি সৃষ্টি ছিল। গোয়েন্দাদের এই দলটি মরুভূমিতে সেই জায়গাটায় ফিরে গেল, যেখানে এরা প্রথমে লুকিয়েছিল । মাসউদ ও ফাহাদ নাটকের পোশাক বদল করে সামরিক পোশাক পরে নিল। ফু ক ক পরদিন বেদুইনদের ধর্মনেতা এবং আরও চার-পীচজন নেতা নিমাঞ্চলের পাড়ে উঠে দাড়িয়ে ব্যাকুল চোখে এদিক-ওদিক তাকাতে লাগল । তারা অধীর আগ্রহে তিন উ্রারোহীর অপেক্ষায় অপেক্ষমাণ । গত রাতে আসমানি হুর বলেছিল, তিনজন লোক তোমাদের কাছে উটে চড়ে আসবে । বহুসংখ্যক বেদুইন দূরে-দূরে দীড়িয়ে সেই উল্ট্রারোহীর পথপানে তাকিয়ে আছে। অবশেষে অনেক দূর থেকে তিনজন উ্ট্রারোহী আসতে দেখা গেল । ওরা এদিকেই আসছে । সাথে-সাথে শোর উঠে গেল- 'ওই তো আসছে । ওই তো ওরা আসছে। ওরা এসে পড়েছে। এরা ওরাই হবে ।' বেদুইনরা এই উ্ট্রারোহীদেরও আসমানি সৃষ্টি মনে করছে। এই উলন্্রীরোহী তিনজন মাসউদ, হাদিদ ও ফাহাদ । তারা দেখল, বেদুইনরা তাদের অপেক্ষায় দাড়িয়ে আছে । তারা উটের গতি বাড়িয়ে দিল এবং দেখতে-না-দেখতেই বেদুইনদের কাছে পৌছে গেল । তারা উট বসিয়ে না নেমে দীড়ানো উট থেকেই লাফিয়ে নামল । বেদুইনদের ধর্মনেতা ও গোত্রপতিরা তাদের স্বাগত জানাতে দ্রতপায়ে এগিয়ে গেল । তারা পরম আগ্রহের সাথে আগত উদ্্ারোহীদের সাদর সম্ভাষণ জানাল । “আমরা তোমাদেরই অপেক্ষায় ছিলাম'- ধর্মনেতা বললেন- “আমাদের দৃঢ় বিশ্বাস, তোমরা তারা-ই, যাদের খোদায়ী পয়গাম গত রাতে আমরা এক আসামানি হুরের ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।