Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৪ ছিল না। কারণ, দেখার মতো যারা আছে, তারা সবাই অনুষ্ঠান উপভোগে নিমগ্ন । আরও একটা কারণ হলো, জায়গাটা নিচু এবং তার পাড় বেশ উঁচু । তারা লুকানোর জায়গা থেকে অনুষ্ঠানস্থলে পায়ে হেটে গেল। যদি উটে চড়ে যেত, তাহলে উট নীরবতা ভেঙে ফেলতে পারত | তিন তারিখের চাদ উপরে উঠে ফিরে গেছে । ফলে রাত অন্ধকার হয়ে গেছে। মাসউদ ইবনে সুহাইল মক্কি দুটা মশার হাতে করে শুধু মাথাটা পাড়ের উপর জাগিয়ে তুলে সমাবেশটা দেখল | সে নিশ্চিত হলো, একজন মানুষও তাকে দেখতে পায়নি । সময়টা ছিল তখন, যখন মেয়েগুলোর নাচ শুরু হয়েছে । মাসউদ মশালদুটোর লাঠিগুলো পাড়ের উপর পরম আরামের সাথে পুতে দিল। মশালগুলোর কাপড় তেলে ভিজিয়ে নেওয়া হয়েছে । মাসউদ শাদা চোগা পরিহিত ছিল । তার মাথায় পাগড়ি । পাগড়ির উপর শাদা রুমাল । ফাহাদ তাকে বলেছিল, তুমি মশালদুটোর মাঝখানে দীড়িয়ে যে-কথাগুলো বলার জন্য তোমাকে শেখানো হয়েছে, সেগুলো তখন বলবে, যখন ষাড়টার ঘাড় কাটা হয়ে যাবে । ফাহাদ কোনো একসময় এই অনুষ্ঠানটা দেখেছিল । তাই ঠিক-ঠিক নির্দেশনা দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল। সবাই পালাক্রমে উপরে উঠে বেদুইনদের তামাশাটা দেখল । তাদের সঙ্গে আইনিও ছিল, তিরন্দাজও ছিল । আইনি উপরে বর্ণিত পোশাকে ও অবয়বে ছিল । মেয়েদের নাচের পর পুরুষদের নাচ শুরু হলো । দুজন বেদুইন যখন ষাড়ের ঘাড়টা কাটার জন্য তার ডানে ও বায়ে দীড়িয়ে গেল, তখন ফাহাদ মাসউদকে বলল, তুমি মশালদুটোর মাঝখানে দীড়িয়ে যাও এবং সেই কথাগুলো বলো, যেগুলো বলতে তোমাকে শেখানো হয়েছে । মাসউদ পাড়ের উপর উঠে দীড়াল । আইনিও তার পিঠের সঙ্গে লেপটে দীড়িয়ে গেল এমনভাবে যে, তাকে দেখা কারও পক্ষে সম্ভব ছিল না। মাসউদ তার অভিনয়টা অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে মঞ্চস্থ করল এবং মশালগুলো জলে উঠল। মশালগুলো মূলত তিরন্দাজ লোকটি জ্বালিয়েছিল। তা এভাবে যে, তার কাছে সলিতাওয়ালা তির ছিল । পাড়ের আড়ালে দীড়িয়ে সে দুটা তিরে পালাক্রমে আগুন ধরাল এবং ধনুকটা টেনে ধরল । ধনুক সামান্য টান দিতেই তির ছুটে গিয়ে মশালের মাথায় গিয়ে বিদ্ধ হলো এবং সঙ্গে-সঙ্গে মশালে আগুন জ্বলে উঠল । এটা তিরন্দাজ সাথীর কৃতিত্ব ছিল। তারপর মাসউদ ধীরে-ধীরে পাড়ের ভিতর দিককার ঢালুতে নামতে শুরু করলে আইনি ওখানেই দীড়িয়ে থাকল । মনে হচ্ছিল, মেয়েটা মাসউদের অস্তিত্ব থেকে বেরিয়ে আসছে । এটা ছিল প্রদীপের কম্পমান আগুন ও দৃষ্টির ধোকা । আসল ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।