অনিঃশেষ আলো $ ১৬৩ যাও । কিম্তু বেদঈনরা কারও কোনো হুমকি-ধমকিকে পরোয়া করার মতো মানুষ ছিল না। তারপর হেরাকল তাদের নানা ধরনের প্রলোভন দেখাতে লাগলেন । কিন্তু বেদুইনরা নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়ল না। হেরাকল-এর মতো প্রতাপশালী ও ফেরাউন-চরিত্রের সম্রাট চুপসে গেলেন । তিনি জানতেন, আমি যদি সামরিক শক্তি প্রয়োগ করে এদের বাগে আনবার চেষ্টা করি, তাহলে মরুভূমিতে এরা আমার বাহিনীর জন্য বিপদ দীড় করিয়ে দেবে । আমর ইবনে আস (োযি.) যখন এই বেদুইনদের প্রয়োজন অনুভব করলেন, তখন ফাহাদ ইবনে সামের তাঁকে বলেছিল, এরা মুখের কথায় বাগে আসবে না, পায়ের লাথিতেও নয় ৷ এর জন্য আমাদেরকে অন্য কোনো পন্থা ভাবতে হবে । ফাহাদ এই বেদুইনদের সমাজ, ধর্ম ও বিশ্বাস সম্পর্কে ভালোভাবে অবহিত ছিল এবং জানত, মৌলিকভাবে এরা কুসংস্কারবাদী | এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা, যাকে কাজে লাগানো যেতে পারে । ফাহাদ মিশরের মানুষ । মাসউদ ও হাদিদের জন্ম আরবের মরু অঞ্চলে । তিনজন মিলে একটা নাটক তৈরি করে নিল । শারিনাও রূপসী মেয়ে । কিন্ত যে-সজীবতা আর নিম্পাপতা আইনির মাঝে ছিল, শারিনার চেহারায় তা ছিল না । আইনির বয়স সবে সতেরো । কাজেই আকাশ থেকে বার্তা বহনের দায়িত্ব আইনির কীধেই চাপানো হলো । মাসউদ ও হাদিদ গোয়েন্দা । ফলে নানা ধরনের পোশাক ও ছদ্মবেশ সব সময় তাদের সঙ্গেই থাকে | এই নাটকের জন্য তারা এমন একজন তিরন্দাজ বেছে নিল, যার কোনো তির কখনও ব্যর্থ হয়নি । ধনুকটা পুরোপুরি টেনে ধরে যদি তির ছোড়া হয়, তাহলে তা নিশানায় গিয়ে আঘাত না করে ছাড়ে না । কিন্তু ধনুক সামান্য টেনে ধরে যদি কাছে তির ছোড়া হয়, তাহলে লক্ষ্যে আঘাত হানা কঠিনই হয় । একাজটা একজন সুদক্ষ তিরন্দাজেরই পক্ষে সম্ভব । এমনই একজন তিরন্দাজ পেয়ে গেল মাসউদ ও হাদিদ । এই নাটকটা খেলতে হবে চীদের তিন তারিখ রাতে | সেই তারিখটি আসতে সময় বাকি মাত্র দিনকতক | সেজন্য তারা খুব দ্রুত মহড়া দিয়ে নিল এবং পরদিনই ফাহাদের দিকনির্দেশনায় এই দলটি রওনা হয়ে গেল । অঞ্চলটা মরুভূমি | তাই তারা ঘোড়ার বদলে উটে চড়ে গেল । পথ দুদিনের । ফাহাদ তাদের এমন পথে নিয়ে গেল, যেটি খুবই দুর্গম । ওপথে আর কোনো মানুষের চলাচলের সম্ভাবনা নেই এবং লুকানোর জন্যও বেশ নিরাপদ জায়গা আছে । এপথে সেই নিম্নভূমির দূরত্বও কম, যেখানে বেদুইনদের অনুষ্ঠানটি পালিত হবে । চাদের তৃতীয় রাতে তারা সেই জায়গাটায় পৌছে গেল, যেখানে বেদুইনরা অনুষ্ঠান পালনের জন্য সমবেত হয়েছে । ওখানে তারা কারও চোখে পড়বার মতো অবস্থা ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।