অনিঃশেষ আলো ৬ ১৬২ অস্তিত্বের মধ্যে বিলীন হয়ে গেল। লোকটি কিনারায় মশালদুটোর মাঝে গিয়ে দীড়িয়ে গেল। “এই বাতিগুলো সারা রাত এখানে জ্বলতে থাকবে'- লোকটি বলল- “এটি খোদার আলো । কাল সকালে এটি তুলে নিয়ে রেখে দেবে । এটি শুধু কুরবানির দিন জ্বালাবে । আমি যাচ্ছি । সকালনাগাদ কেউ এদিকে আসবে না । কেউ এলে তার উপর আসমানি গজব নেমে আসবে ।" লোকটি পিছনে সরে গেল এবং উলটো পায়ে পিছনের ঢালুতে এমনভাবে নেমে গেল, যেন সে হঠাৎ উধাও হয়ে গেছে । বাতিগুলো ওখানেই জ্বলতে থাকল । নীরব বেদুইনরা পূর্ববৎ নীরবই রইল । একজনও মুখে একটা শব্দও উচ্চারণ করার সাহস পেলনা। “তোমরা ভয় করো না'- ধর্মনেতা মুখ খুলে নীরবতা ভঙ্গ করলেন- “এটি খোদার ইশারা । ভাগ্যবান সেই জাতি, যারা এধরনের ইশারা লাভ করে । তোমরা উল্লাস করো । কাল যারা আসবে, তাদের থেকে আমরা খোদার আরও কিছু পয়গাম জানতে পারব ।' ও ক ক এসব কী ছিল? এর মধ্যে বাস্তবতা বলতে কিছু ছিল কি? কিছুই ছিল না। এটা আরবদের বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ ছিল । এই বাস্তবতাকে বিদ্বেষপরায়ণ ইউরোপিয়ান বিশ্লেষক ও চিন্তাবিদগণও স্বীকার করে নিয়েছেন এবং তার একাধিক উপমা তুলে ধরেছেন যে, মহান আল্লাহ আরবের মানুষদের এমন সৃষ্টিধর্মী যোগ্যতা দান করেছেন, যা পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডের মানুষের ভাগ্যে জোটেনি । ফাহাদ ইবনে সামের সিপাহসালার আমর ইবনে আস রোযি.)কে বলেছিল, দিনকতক পর মিশরি বেদুইনরা একটা অনুষ্ঠানের আয়োজন করবে, যেটি প্রতি বছর এ মাসে টাদের তিন তারিখে অনুষ্ঠিত হয় । নতুন চাদ উঠতে দিনকতক সময় বাকি ছিল । ফাহাদ ইবনে সামের, মাসউদ ইবনে সুহাইল ও হাদিদ ইবনে মুমিন খাযরাজ বিষয়টি নিয়ে মতবিনিময় করল । তারা সিদ্ধান্তে উপনীত হলো, এই বেদুইনদের মুখের কথায় দলে ভিড়ানো সম্ভব নয় । এমতাবস্থায় আমাদেরকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে । মাসউদ ও হাদিদের আরবের বেদুইনদের সম্পর্কে ভালো ধারণা ছিল । কিস্ত তারা জানত না, মিশরের বেদুইনরা আরবের বেদুইনদের থেকে অনেকখানি ব্যতিক্রম এবং তাদের স্বভাব-চরিত্র সবই নিজেদের মতো | এসব তথ্য সে ফাহাদের কাছ থেকে জানতে পেরেছে । হেরাকল তাদের গণহারে হত্যা করলেন এবং পরে মিশর থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দিলেন, তোমরা রোমান বাহিনীতে শামিল হয়ে ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।