Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬১ প্রথমে তার ডান দিককার মশালটা জ্বলে উঠল । তারপর বায়েরটা । মশালগুলো এই লোকটি জ্বালায়নি । কালো দাড়িওয়ালা শাদা পোশাকের এই মানুষটি ঠায় দাড়িয়েই ছিল । ডান-বাম, অগ্র-পশ্চাৎ উপর-নিচ কোনো দিক থেকে কাউকে এসেও বাতিটা জ্বালাতে দেখা যায়নি ৷ কাজেই প্রদীপগুলো আপনা-আপনি জ্বলে উঠেছে তাতে সংশয়ের লেশমাত্র নেই । বেদুইনদের বিস্ময়ের অবধি রইল না। তাদের ধর্মনেতা ও গোত্রনেতারাও অবাকবিস্ময়ে থ বনে দীড়িয়ে রইল । “খোদার পয়গাম খোদার পাঠানো দূতের কাছ থেকে শুনে নাও।' শাদা চোগাপরিহিত লোকটি বলল । লোকটা এমনভাবে ধীরে-বীরে কিনারা থেকে নিম্নভূমির দিকে নামতে শুরু করল, যেন তার পা উঠছে না এবং সে নিচের দিকে গড়িয়ে পড়ছে । তার ভানে ও বীয়ে প্রজ্বলমান মশালগুলোর আলোর নাচ তাকে আরও অধিক রহস্যময় বানিয়ে তুলেছে । সে অতন্ত ধীরে-ধীরে নিচের দিকে গড়াতে লাগল । আর সে এতক্ষণ যেখানে দীড়িয়ে ছিল, সেখানে আপাদমস্তক একটা রূপসী তরুণী আত্মপ্রকাশ করতে শুরু করল । মনে হলো, মেয়েটা এই লোকটির অস্তিত্ব থেকে বেরিয়ে আসছে। মেয়েটাকে এই জগতের কোনো সৃষ্টি বলে মনে হলো । মুখটা তার এতই সুন্দর, এতই নিষ্পাপ যে, বেদুইনরা এমন নারী এর আগে কখনও দেখেনি । মুখের রং কিছুটা শুভ্রতা আর কিছুটা সুক্ষ লালিমামেশানো | মাথার উনুক্ত রেশমি চুলগুলো কাধ ও বুকের উপর ছড়িয়ে আছে । বাহুদুটো নগ্ন । ঘাড়টা খানিক দীর্ঘ আর শরীরটা এক কাপড়ে আবৃত । 'তোমাদের কুরবানি কবুল হয়ে গেছে'- মেয়েটা বাহুদুটো ছড়িয়ে দিয়ে বলল- “তোমরা সাবধান থেকো । রক্তঝড় আসছে । এই ঝড় তোমাদের দুগ্ধাদায়িনী পশুগুলোকে উড়িয়ে নিয়ে যাবে, ভাসিয়ে নিয়ে যাবে । তোমরাও অনেকে উড়ে যাবে । অবশ্য খোদা তোমাদের রক্ষা করতে পারেন যদি তোমরা খোদার হুকুম তামিল কর । কাল তোমাদের কাছে তিনজন মানুষ আসছে । তাদের আলামত হবে, তারা উটে চড়ে আসবে । খোদা তাদের ইশারা দিয়ে দিয়েছেন । তারা যা কিছু বলবে, তাকে খোদার পয়গাম মনে করবে । অন্যথায় ষাড়ের রক্ত বৃথা যাবে এবং সে তোমাদের ধ্বংস রোধ করতে পারবে না । তোমাদের কাছে খোদার পয়গাম পৌছে গেছে । আমি আকাশে খোদার কাছে ফিরে যাচ্ছি ৷ চোগাপরা লোকটি_ যে মেয়েটার সম্মুখে ঢালুতে দীড়ানো ছিল- আন্তে-আস্তে উলটো পায়ে উপরে উঠে যেতে লাগল আর মেয়েটা তার পিছনে কিংবা তার অনিঃশেষ আলো-২/১১ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।