Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬০ এই গোটা সমাবেশ ওদিকে ফিরে তাকাল । এখন প্রতিজন মানুষের দৃষ্টি সেদিকে, যেদিক থেকে আওয়াজটা এসেছিল । আওয়াজটা যেদিক থেকে এল, ওদিকে এই নিম্নভূমির কিনারা একেবারেই কাছে। জনতা বসা থেকে উঠে দীড়িয়ে ছিল। সেজন্য মাটিতে গাড়া লম্বা ডাণ্ডাওয়ালা মশালের আলো ওই কিনারা পর্যস্ত পৌছছিল না । ধর্মনেতা জনতাকে বসে যেতে কিংবা সামনে থেকে সরে যেতে বললেন । জনতা আলোর সামনে থেকে সরে গেল । এবার ঢালু কিনারায় একজন মানুষ চোখে পড়তে লাগল, যার মুখাবয়বটা ঠিকভাবে চেনা যাচ্ছে না । কারণ, ওই পর্যস্ত গিয়ে মশালের আলো ক্ষীণ হয়ে যাচ্ছে । লোকটাকে শাদা একটা বস্তর মতো মনে হচ্ছে। দুটা লাঠিও দেখা যাচ্ছে । একটা তার ডানে আর অপরটা বায়ে পুতে রাখা । লাঠিগুলোর মাথায় এতগুলো কাপড় জড়ানো যে, তার বিস্তৃতি এক বিঘত পরিমাণ ছড়িয়ে গেছে । এগুলো মশাল, যা এখনও জ্বালানো হয়নি । লোকটার মাথায় পাগড়ি এবং তার উপর রুমাল, যেটি দুদিকে তার দুই কাধের উপর গিয়ে ছড়িয়ে পড়েছে । কাধ থেকে শুরু হয়ে একটা চোগা তার পায়ের গোড়ালি পর্যস্ত পৌছে গেছে । মাথার কুমালটাও শাদা । চোগাটাও আকাশে চমকানো তারকার মতো শুভ্র । বাহুগুটো সামনের দিকে এবং খানিক ডানে-বায়ে ছড়ানো । কেউ যদি কাছে গিয়ে দেখত, তাহলে সে জানতে পারত, লোকটা তাদেরই মতো একজন মানুষ । তার দাড়ি কালো, ঘন ও লম্বা। কিন্তু ওখানকার একজন মানুষের মাঝেও, এমনকি তাদের ধর্মনেতার মাঝেও এতটুকু সাহস নেই যে, কাছে গিয়ে দেখে ও কে। লোকগুলো কুসংস্কারের পুজারী । মস্তিষ্কে প্রশস্ততা নেই । চিন্তায় গভীরতা নেই । পৃথিবীতে যা কিছু বিস্ময়কর, যা কিছু তাদের বুঝের উধের্ব, তা-ই তাদের চোখে অলৌকিক ও উ্ধ্বজগতের বিষয় । কাজেই এই লোকটিও তাদের জন্য কোনো আধ্যাত্মিক বা আসমানি বস্তু ৷ একে তারা প্রেতাত্মা বা জিন-ভূত মনে করতে পারে না। কারণ, এর পোশাক-আশাক শ্বেত-শুভ্র । জিন-ভুত, ডাইনি- পেতনিরা এমন পোশাক পরে না। তাদের বিশ্বাসমতে যারা মানুষের ক্ষতি করে, তারা কালো পোশাকে আবৃত হয় কিংবা হয় বিবস্ত্র । সবাই দূরে দীড়িয়ে দেখতে থাকল । এমনই নীরবতা অবলম্বন করল, যেন ওখানে কোনো প্রাণীর অস্তিত্বই নেই। “ভয় করো না'- কিনারায় দীড়ানো লোকটি উচ্চ আওয়াজে বলল- “আমি তোমাদেরই মতো মানুষ । খোদা আমাকে পাঠিয়েছেন । আমি তোমাদের জন্য খোদার পয়গাম নিয়ে এসেছি । তোমাদের জন্য আমি আলো নিয়ে এসেছি ।" ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।