অনিঃশেষ আলো $ ১৬ শ্ারিনা এক তো এই ভেবে বিস্মিত হলো যে, লিজা এ পর্যস্ত এসে পৌছল কী করে। দ্বিতীয়ত একে হত্যা করলটা কে! মুসলমানরা তো নারীর গায়ে হাত তোলা জঘন্য পাপ মনে করে। শারিনা যখন শুনেছিল, দূজন রোমান সেনাপতিও মারা গেছে, তখন সে তাদেরও. লাশ দেখেছিল । রাজবংশের কন্যা বলে তার ফৌজের সবকজন সেনাপতিকে চিনত। এস্থনিসের লাশ দেখেও সে হতভম্ব হয়েছিল । রাওতাসকে তো সে বেশ ভালো করেই জানত । হেমসে সালার আবু উবায়দা (রা.)-এর আদেশে তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল । তখন শারিনা তার সঙ্গে মিলিত হতো । এখন শারিনা লিজার লাশও দেখল । কিন্তু এই মহিলা এখানে কীভাবে এল,কেন এল, এই প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছিল না। এস্থনিস ও রাওতাস সম্পর্কে সে নিজেই তথ্য বের করে নিল, হালবের খ্রিস্টানদের এরা দুজনই সুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে । আর এস্থনিসকে সম্রাট হেরাকল নিজেই এ লক্ষ্যে পাঠিয়ে থাকবেন । কিন্তু সম্রাট হেরাকল তার একজন স্ত্রীকে এখানে কেন পাঠালেন? প্রশ্নটা তার মাথায় ভনভন করতে লাগল । শারিনা কিছুই বুঝতে পারল না । যে-দু-তিনজন মহিলা লিজার লাশের কাছে দণ্ডায়মান ছিল, তারাও বাইরে বেরিয়ে গেল । শারিনা অস্থির মনে ও বিস্মিত চোখে ওখানে দীড়িয়ে লাশটা দেখতে লাগল । “না-না'- শারিনা একটা নারীকণ্ঠ শুনতে পেল- 'এটা হতে পারে না । সবাই মিথ্যা বলছে।' শারিনা চমকে উঠল । এ সেই রূপসী তরুণী, যাকে সে ইউকেলিসের লাশের কাছে দেখেছিল । ইউকেলিস তাকে রোজি নামে ডেকেছিল এবং তার পরক্ষণেই সে মারা গিয়েছিল । শারিনা এই মেয়েটাকে ইউকেলিসের লাশের বসে হাউমাউ করে চিৎকার করা ও কান্নাকাটি করা অবস্থায় রেখে এসেছিল । তাকে একথাটাও জিজ্ঞেস করেনি যে, তুমি কে বা এর তুমি কী হও? এখন বোধহয় কেউ রোজিকে বলে থাকবে, ইউকেলিসে মায়ের লাশ অমুক ঘরে পড়ে আছে। শুনে সে ছুটে এসেছে এবং লিজার লাশটা ধরে এমনভাবে টানাটানি করতে শুরু করল, যেন তাকে ঘুম থেকে জাগিয়ে তুলছে। “তুমি মরতে পার না মা!'- রোজি লিজার লাশের মাথাটা নাড়াতে-নাড়াতে বলল- তুমি বলতে, আমাকে তুমি ইউকেলিসের বউ বানাবে । উঠোঃ ইউকেলিসের কাছে চলো; ও তোমার অপেক্ষা করছে ।' শারিনার চোখে অশ্রু নেমে এল । সে বুঝে ফেলল, এই মেয়েটা ইউকেলিসের মৃত্যুর বেদনা সহ্য করতে পারেনি এবং তার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে । শারিনা তার কাধে হাত রেখে ধরে তুলে দীড় করালেন ৷ ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।