অনিঃশেষ আলো $ ১৫৯ থেকে বেরিয়ে এল । একজন গরুটার ঘাড়ের একদিকে অপরজন আরেক দিকে দীড়িয়ে গেল । বাদ বাকি বেদুইনরা তন্ময় হয়ে নাচ উপভোগ করছে । ওদিক থেকে নর্তকী দুটা মেয়ে দৌড়ে এল | তাদের হাতে একটা করে পিতলের বড়সড় থালা । চওড়া তরবারিধারী বেদুইনরা তাদের তরবারিগুলো উচু করে ধরল এবং পূর্ণ শক্তিতে ষাড়টার ঘাড়ে মাথার কাছাকাছি আঘাত হানল এবং ষাড়ের অর্ধেক ঘাড় কেটে দিল । পরক্ষণেই অপর পার্থ দণ্ডায়মান বেদুইন ঘাড়ের বাকি অর্ধেক ঘাড়ও কেটে দিল । এবার ঘাড়টা পুরোপুরি আলাদা হয়ে গেল । মেয়েদুটো দুদিক থেকে থালাগুলো ধরে রেখেছিল । ষাড়ের মাথাটা কেটে থালায় গিয়ে পতিত হলো । ষাড়টা একদিকে কাত হয়ে পড়ে যেতে লাগল । দুজন নাচিয়ে দুজন লোক দৌড়ে এল । তাদের হাতে মাটির চওড়া একটা পাত্র । পাত্রটা চারদিক এক বিঘত পরিমাণ উচু । ষাড়টা পড়ে যেতে লাগলে তারা এই পাব্রটা ষাড়ের কর্তিত ঘাড়ের নিচে রেখে দিল এবং ঘাড়টা শক্তভাবে ধরে ফেলল । কারণ, ঘাড়টা ছটফট করছিল । তারা এই চেষ্টায় রত, যেন রক্তের একটা ফৌটাও নষ্ট না হয়। নাচিয়ে বেদুইনদের নাচ বন্ধ হয়ে গেল । সবাই ধরে ছিন্নমাথা ষাড়টাকে কাবু করে ফেলল । ঘাড়ের রক্ত ছিল একটি বরকতময় বস্ত । এর প্রতি ফৌটা রক্ত তারা সংগ্রহ করে নিয়ে যাবে এবং শিশু, বৃদ্ধ, রুগ্ন ও নারীদের পান করাবে | তাদের বিশ্বাস, এই রক্তমেশানো পানি পান করালে দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে মৃত্যুপথযাত্রী রোগী সেরে ওঠে, দুগ্ধদায়িনী পশুদের এক ঢোক পান করালে তারা অধিক পরিমাণ দুধ দিতে শুরু করে। গবাদি পশুরা সেই চামচিকাগুলো থেকে নিরাপদ থাকে, যারা রাতে তাদের দুধ পান করে নিঃশেষ করে ফেলে এবং তাদের মেরে ফেলে । এই পানি ঘরে রেখে দিলে ঘরে প্রেতাত্মা আসে না এবং ঘরের অধিবাসীরা জিন-ভুতের উপদ্রব থেকে নিরাপদ থাকে । ঘাড় কেটে দেওয়ার পর যেইমাত্র ষাড়টা পড়ে যেতে উদ্যত হলো, সঙ্গে-সঙ্গে সমস্ত বেদুইন উঠে দীড়িয়ে গেল এবং আকাশপানে হাত তুলে গগনবিদারী ধ্বনি তুলল। যাড়টা পড়ে গেলে এবং তার রক্ত চওড়া বরতনে পড়তে শুরু করলে তাদের ধর্মগুরু উঠে দীড়ালেন এবং ষাড়টার দিকে এগিয়ে গেলেন । জনতা নীরব হয়ে গেল । “পবিত্র ঘাড়ের রক্ত বরকতময় হোক'_ খানিক দূর থেকে কে যেন বলে উঠল- “তোমাদের কুরবানি কবুল হয়ে গেছে। খোদার আওয়াজ শোনো, যিনি সূর্যকে উত্তাপ আর চাদ-তারাকে আলো দান করেন । ধর্মনেতা যেখানে ছিলেন, সেখানেই দীড়িয়ে গেলেন এবং আওয়াজটা যেদিক থেকে এল, ওদিকে ফিরে তাকালেন । তার পাশে বেদুইনদের যে-তিন-চারজন নেতা উপবিষ্ট ছিলেন, তারাও মাথা তুলে মুখ ফিরিয়ে ওদিকে তাকালেন । বেদঈনদের ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।