Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫৮ ষাড়ের চারদিক গোটাকতক চক্কর দিয়ে এক মেয়ে নাচের মুদ্বার সাথে তাল মিলিয়ে বৃত্ত থেকে বেরিয়ে ষাড়টার সামনে চলে গেল এবং তার মুখে একটা চুম্বন এঁটে দিয়ে আবার মেয়েদের বৃত্তের মাঝে ফিরে গেল । তার পিছনে আসা মেয়েটাও একই কাজ করল । এভাবে প্রতিটি মেয়ে ষাড়ের মুখে চুমো খেল । বৃত্তটা একটা সারিতে পরিণত হয়ে গেল মেয়েগুলো একজন অপরজনের পিছনে সেখান থেকে চলে গেল । যে-জায়গাটা নাচের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, তার চার পাশে বড়-বড় পাচটা মশাল জুলছিল । তিন তারিখের চাদ দিগন্তে ফিরে গেছে এবং রাত অন্ধকার হয়ে গেছে। সর্বশেষ মেয়েটা অন্ধকারে হারিয়ে গেলে সারেন্দার সুর-তাল তীব হয়ে উঠল এবং সানাইগুলোর বাজনাও সেই তালে বদলে গেল । সুরটা রক্ত গরমকরা সামরিক বাজনার মতো । একদিক থেকে একই ধরনের পোশাকে আবৃতা অন্তত বিশজন বেদুইন অন্ধাকারের মধ্য থেকে বেরিয়ে এক সারিতে মশালের আলোতে আত্মপ্রকাশ করল এবং মেয়েদেরই মতো ষাড়টার চার পাশে বৃত্তাকারে নাচতে লাগল | এদেরও নাচের লয়-তাল-মুদ্রা হুবহু মেয়েদেরই মতো । এখানেও কোনো ত্রুটি নেই, কোনো খত নেই। এটা হলো পুরোধিত নাচ, যাকে সামরিক মহড়া বলা-ই অধিকতর শ্রেয় । নাচিয়েদের এক হাতে তরবারি, অপর হাতে ঢাল । এদের হাতে তরবারিগুলো চরকার মতো এমনভাবে ঘুরছে, যেন একটা তরবারিকে কয়েকটা তরবারি বলে মনে হচ্ছে । ঢোল ও দফের বাজনা তীব্র হয়ে উঠল এবং নাচে জোশ তেজ বেড়ে চলল । দর্শনার্থীরা সুরের তালে-তালে করতালি দিচ্ছে । এই নাচ এমন একটা প্রভাব তৈরি করে ফেলল যে, দর্শকদের শরীরগুলো যেন কাপতে শুরু করেছে । রক্ত গরমকরা এই নাচ শুধু লোকদেখানো সামরিক নয় । এই লোকগুলো প্রকৃতই যুদ্ধবাজ এবং নাচ তাদের সামরিক কালচারেরই প্রতিধ্বনি । এই বেদুইন গোত্রগুলো মুক্তমনা মানুষ, যাকে অবাধ্যতা বললেও ভুল হবে না । হেরাকল কোনো এক সময় এদের তার ফৌজে নিয়ে নিতে চেয়েছিলেন । কিন্তু এরা পরিষ্কার জানিয়ে দিয়েছিল, আমরা তোমার বাহিনীতে যাব না। অবশ্য নেতারা হেরাকল-এর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, আপনি যদি কখনও প্রয়োজন বোধ করেন, আমাদের সহযোগিতা দরকার, তা হলে বললে আমরা আপনার সাহায্যে পৌছে যাব । শর্ত থাকবে আমরা মিশরের বাইরে গিয়ে যুদ্ধ করব না। ফস ক নাচিয়ে বেদুইনদের মাঝে দুজনের তরবারি অন্যদের তরবারিগুলো থেকে সম্পূর্ণ আলাদা । এই দুজনের তরবারি চওড়া ও ভারী । এরা দুজন নাচতে-নাচতে বৃত্ত ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।