Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫৭ নগরীতে পরিণত করা হয়েছিল । একে তো নিরাপত্তার এমন কঠোর ব্যবস্থা তদুপরি এর অবস্থান পাহাড়ের উপর | সব মিলিয়ে অবরোধ করে একে জয় করা দুঃস্বপ্নের মতো ব্যাপার ছিল । ক বক মিশরি বেদুইনরা তাদের অঞ্চলে দূর-দৃরাস্ত পর্যন্ত ছড়িয়ে ছিল । ফরমা নগরী থেকে বেশ দূরে এবং সাধারণ চলাচলের পথগুলো এড়িয়ে একটা অঞ্চল ছিল বালুকাময় । তাতে কোথাও-কোথাও সবুজের সমারোহ । উক্ত অঞ্চলের সীমানা পার হলেই সবুজ এলাকা । এই অঞ্চলেরই একটা জায়গা আছে বিস্তৃত নিম্নাঞ্চল । তার চারদিককার কিনারা উচু বাধের মতো । বর্ষা মৌসুমে এই জায়গাটায় পানি জমে বিশাল জলাশয়ে পরিণত হয় । দু-দিন মাস পর পানি শুকিয়ে যায় এবং এলাকাটা তরতাজা সবুজ ঘাসে ভরে যায় । তাতে কিছু গাছগাছালিও আছে এবং স্থানে-স্থানে মাটি সামান্য উচু হয়ে আছে এবং ছোট-ছোট টিলার রূপ ধারণ করে আছে। কিন্তু এমন জায়গার পরিমাণ খুবই কম । এই জায়গাটাকে বেদুইনরা খুবই সুদর্শন বানিয়ে রেখেছিল এবং তাকে একটা পবিত্র জলাশয় বলে বিশ্বাস করত । তারই সন্নিকটে একস্থানে বেদুইনদের ধর্মনেতা এবং আরও কয়েকজন গোত্রপতি বাস করত । রাতের বেলা । চাদের তিন তারিখ । অন্তত তিন হাজার বেদুইন বৃত্তাকারে উক্ত জায়গায় বসে আছে । মধ্যখানে অনেকখানি জায়গা খালি রাখা হয়েছে । এই খালি জায়গাটার মাঝখানে নাদুসনুদুস শক্তিশালী একটা ষাড় একটা খুটার সঙ্গে রশি ছারা বাধা । ষাড়টার বাঁকা শিংদুটো নানা ধরনের রং ছারা সাজানো । গায়ে সবুজ বর্ণের ঝলমলে একটা কাপড় জড়ানো । বাতাসে যখন কাপড়টা দুলছে, তখন মশালের আলোতে তার উপর এক প্রকার চমকের ঢেউ খেলে যাচ্ছে । তার সবগুলো খুরের উপরও চমকদার কোনো বন্ত লাগানো । গলায় নানা প্রকারের ফুলের মালা পরানো । একই রকম পোশাকপরিহিতা বিশ-বাইশটা যুবতী মেয়ে ষাড়টার চার দিকে বৃত্তাকারে নাচছে । মেয়েুলোর গায়ে পোশাক আছে বটে; কিন্তু পুরোপুরি আবৃতা নয় । ঢোল, তবলা ও সানাই বাজছে । মেয়েগুলোর এই নাচ নর্তন-কুর্দন নয় এবং বিশৃঙ্খলও নয় । তাদের প্রত্যেকের প্রতিটি আচরণ ও নড়চড় একই রকম । একটা মেয়েও অন্যদের থেকে সামান্যতমও ব্যতিক্রম আচরণ করছে না। মনে হচ্ছে, সব কটা মেয়ে একটা শিকলে বাঁধা আর শিকলটা অদৃশ্য কোনো শক্তির হাতে ধরা । না নাচ অসংলগ্ন, না বাজনা বেসুরো । মরুর শীতল রজনী মদিরতায় যেতে লাগল । তিন হাজার বেদুঈনের উপর নীরবতা বিরাজ করছিল, যেন এতগুলো মানুষ সবাই স্বপ্নে বিভোর । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।