Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫৬ এভাবে মুকাওকিস ও আতরাবুন মুসলামানদের না খাইয়ে মারার সমস্ত আয়োজন সম্পন্ন করে ফেললেন । মুকাওকিসের প্রাথমিক এক আদেশে আরিশ থেকে সমস্ত রোমান ফৌজ বেরিয়ে এসেছে এবং ফরমা পৌছে গেছে । মুকাওকিস কৌশলটা ঠিক করেছেন, মুসলমানরা সামনের দিকে চলে আসুক এবং পথ এত দীর্ঘ হয়ে যাক, যাতে পিছন থেকে জরুরি সাহায্য ও রসদ এসে পৌছতে না পারে । সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর জন্য অত্যন্ত ভয়াবহ ও প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয়ে গেল । তিনি মদিনায় দূত পাঠালেন । বার্তা দিলেন, যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য পাঠিয়ে দিন । কিন্তু আমি সাহায্যের অপেক্ষা করব না। মাসউদ ইবনে সুহাইল মন্কি উটচালকের বেশে ফরমা গিয়েছিল এবং ফিরেও এসেছে। সে চালক সেজে উটে চড়ে গিয়েছিল । মরুভূমিতে উটের গতি খুব তীব্র হয়। সে সংবাদ নিয়ে এসেছে, মুকাওকিস ও আতরাবুন নিজেরা ফরমায় আসবেন না। বাহিনীর জন্য তারা আদেশ পাঠিয়েছেন, তোমরা অবরদ্ধ হয়ে থাকবে না। বরং বারবার বাইরে বের হয়ে মুসলমানদের উপর আক্রমণ চালাবে, যাতে তারা দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে । মুকাওকিস বলেছেন, মুসলমানদের যে-ই প্রাণ হারাবে, তার শূন্যস্থান তারা পূরণ করতে পারবে না। ফরমা মিশরের একটি বিখ্যাত শহর | ফেরাউনদের আমলে তার নাম ছিল পালুজ। সময় সামনের দিকে গড়িয়ে গেল । মিশর কিবতিদের শাসনাধীনে চলে এল । এবার পালুজ নাম ধারণ করল পারমুন। কিছুদিন পর এই নামও বদলে গেল ৷ হলো ফরমা। ফরমা যে-অঞ্চলটায় অবস্থিত, নীলনদ সেখানে এসে সাতটা শাখায় বন্টিত হয়ে সাত দিকে চলে গেছে । তার একটা শাখার নাম পালুজি । পালুজি থেকেই নগরীটার নাম হয়েছে পালুজ । এভাবে প্রতিটা শাখার একটা করে নাম ছিল । এই পুরোটা এলাকা ছিল উর্বর ও সবুজ-শ্যামল | ওখানে বিপুলসংখ্যক ফলবাগান ছিল। ফলে সেকালেও এলাকাটা বেশ ঘনবসিত ও স্বচ্ছল ছিল। বসতবাড়ির আশপাশে বাগান থাকত, যা কিনা মানুষকে নানা ধরনের ফল দান করত । ওখানকার আঙুর ছিল খুবই প্রসিদ্ধ । আগ্ুরের ব্যাপক উৎপাদনের কারণে ওখানে মদও তৈরি হতো । ফরমা নগরীটা গড়ে উঠেছিল একটা পাহাড়ের উপর | তার নিরাপত্তা ও প্রতিরক্ষাব্যবস্থা ছিল খুবই মজবুত । সাধারণত একটা নগরীর নিরাপত্তার জন্য কোথাও একটা দুর্গ আর চারদিকে শক্ত একটা প্রাচীর থাকে । কিন্তু এই নগরীটাকে একাধিক দুর্গ দ্বারা দুর্ভেদ্য করে তোলা হয়েছিল । এভাবে একে একটা দুর্জয় ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।