অনিঃশেষ আলো $ ১৫৫ নিজেদের মতো করে কিছু বিশ্বাস ও সংস্কার যোগ করে নিয়েছিল । তাদের নিজস্ব একটা সমাজ ছিল । ছিল তারা রণবিদ্যায় পারদর্শী একটা রক্তপায়ী সম্প্রদায় । সিপাহসালার আমর ইবনে আস (রাঘি.) চিন্তাটা এ রকম করেছিলেন যে, এই যাযাবর গোত্রগুলো যদি আমাদের হাতে চলে আসে, তাহলে তরিতরকারি ও গাবদি পশ্ড জোগানোর দায়িতুটা আমরা তাদের উপর ন্যস্ত করতে পারি। সম্মত হলে কাজটা তারা সুচারুরূপে আঙ্জাম দিতে পারবে | গবাদি পশু দ্বারা উদ্দেশ্য ভেড়া, বকরি, গরু ও উট । এগুলো জবাই করে বাহিনীকে খাওয়াতে হবে । সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) যেইমাত্র এই বেদুইন গোত্রগুলোর কথা উল্লেখ করলেন, অমনি ফাহাদ চকিত হয়ে উঠল এবং একটা হাত উচু করে ইঙ্গিতে সিপাহসালারকে থামিয়ে দিল । মনে হলো, হঠাৎ তার কী একটা কথা যেন মনে পড়ে গেছে। “মাননীয় সিপাহসালার!- ফাহাদ ইবনে সামের বলল- “আপনি ঠিকই বলেছেন যে, নিয়ত যদি ভালো হয় আর তাতে আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে পথ একটা বেরিয়ে আসেই ॥। আমি যখন রোমান বাহিনীতে ছিলাম, তখন ওই অঞ্চলগুলোতে ডিউটি করেছি। তাদের ধর্মীয় রীতি-নীতি ও বোধ-বিশ্বাস সম্পর্কে আমার ভালোই জানাশোনা আছে । পাচ-ছয়দিন পর চাদের তিন তারিখ হবে । এই মৌসুমে বছরে একবার চাদের তিন তারিখে তারা একটা অনুষ্ঠান পালন করে । আমি আর হাদিদ ওই রাতে সেখানে যাব ।' সক মুকাওকিস ও আতরাবুন এসকান্দিরায় ছিলেন৷ তারা গোয়েন্দামারফত প্রতিনিয়ত এখানকার খবরাখবর পাচ্ছিলেন । গোয়েন্দারা তাদের তথ্য সরবরাহ করেছে, মুসলমানদের সৈন্যসংখ্যা খুবই কম এবং পিছন থেকে দূর-দূরাস্ত পর্যন্ত জরুরি সাহায্যের কোনোই নাম-গন্ধ নেই । মুকাওকিস আগেই ঘোষণা করেছিলেন, এই মুসলিম বাহিনীটাকে সামান্য যুদ্ধেই নিঃশেষ করে ফেলব এবং এরা যুদ্ধের মাঠে নামার আগেই না খেয়ে মরে যাবে। তিনি একথাও বলেছেন যে, হতে পারে, মুসলমানরা লড়াই করার পরিবর্তে অন্ত্রসমর্পণ করবে এবং বলবে, কিছু খাবার দিয়ে আমাদের বাচাও | তার গোয়েন্দারা তাকে এ তথ্যও দিয়েছিল যে, মুসলমানদের হাতে রসদ খুবই কম,যা ফরমা পর্যস্ত পৌছার আগেই শেষ হয়ে যাবে । এই তথ্য পাওয়ামাত্র মুকাওকিস তরিতরকারি ও গবাদিসমৃদ্ধ গ্রাম্য এলাকাগুলোতে বাহিনী ছড়িয়ে দিলেন, যাতে মুসলমানরা হানা দিয়ে কোনো খাদ্যদ্রব্য ছিনিয়ে নিতে না পারে। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।