অনিঃশেষ আলো ও ১৫৪ “সফল আমাদের হতেই হবে'- এক সালার বললেন- “যদি ব্যর্থ হই, তাহলে শুধু আমাদেরই লঙ্জিত হতে হবে না- আমীরুর মুমিনীনকেও তার সেই সহচরদের সামনে লজ্জা পেতে হবে, যারা আজও এই অভিযানে তার বিরোধিতা করছেন ।' “মিশর অভিযানে জয়-পরাজয় আমার জন্য বাচা-মরার বিষয়'- আমর ইবনে আস (রাি.) বললেন- “যদি বিফল হই, তাহলে আমি আর জীবন নিয়ে মদিনায় ঢুকব না। অন্যথায় মিশর-অভিযানের বিরোধীদের আমি মুখ দেখাতে পারব না, যাদের মাঝে ওছমান ইবনে আফফানের মতো আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব রয়েছেন । তিনি বলবেন, আমরা তোমাকে বারণ করেছিলাম না যে, এটা করো না! তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা কত দূরে চলে এসেছি এবং আমাদের কাছে রসদেরও কোনো ব্যবস্থা নেই । আমি আল্লাহর নাম নিয়ে এসেছি । আল্লাহর উপর ভরসা করে এসেছি । এই বিশ্বাস নিয়ে এসেছি যে, আল্লাহ আমাদের সাহায্য করবেন । শর্ত হলো, প্রত্যয় আমাদের দৃঢ় ও নেক হতে হবে । ঈমান ও তাওয়ান্কুলের মানদণ্ডে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য পথ খুলে দেবেন ।' “আপনি কি কোনো রাস্তা চিন্তা করেছেন?' ফাহাদ ইবনে সামের জিজ্ঞেস করল । “করেছি'- আমর ইবনে আস (োযি.) উত্তর দিলেন- “আর সেই পথটা তুমি আর হাদিদ উন্মুক্ত করতে পার । সবার আগে আমাদের রসদ চাই । তরিতরকারি আর গবাদি পশু । একটা ব্যবস্থা এই করতে পারি যে, বাহিনীর কিছু সৈন্য সেই অঞ্চলে পাঠিয়ে দেব, যেখানে তরিতরকারির ভাণ্ডার ও পশুপাল আছে । এরা ক্ষুদ্র-ক্ষুদ্ব দলে বিভক্ত হয়ে সেই গ্রামগুলোর উপর আক্রমণ চালাবে । এবং প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে আসবে । কিন্তু এই পন্থা অবলম্বন করলে আমার বাহিনীর সৈন্যসংখ্যা কমে যাবে । “দু'আ করুন যেন সাহায্য এসে পড়ে'- এক সালার বললেন- “মদিনার জরুরি সাহায্যের অপেক্ষা করুন ।' “অপেক্ষা না করা-ই ভালো হবে'- আমর ইবনে আস বললেন- শক্রপক্ষ তথ্য পেয়ে গেছে, আমরা তাদের ভূখণ্ডে ঢুকে পড়েছি এবং একটা শহর দখল করে নিয়েছি। এখন তারা আঁটর্সাট বেঁধেই আমাদের মোকাবেলায় অবতীর্ণ হবে। আমাদের অপেক্ষা দুশমনকে প্রস্তুতির অনেক সময় দিয়ে দেবে । আমি অন্য আরেকটা উপায় বের করে নিতে পারি এই উপায়টা কী ছিল? প্রখ্যাত এতিহাসিক বাটলার তার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছেন। মুসলিম এঁতিহাসিকগণও স্পষ্টর্ূপে তার ব্যাখ্যা প্রদান করেছেন । উপায়টা ছিল, এই মরু-অঞ্চলের সীমানা যেখানে শেষ, সেখান থেকেই সবুজ- শ্যামল অঞ্চলের শুরু । আবাদি থেকে দূরে-দূরে মধ্যবর্তী এই অঞ্চলটাতে কতগুলো যাযাবর গোত্র বাস করত । বাহ্যত তারা খ্রেস্টান ছিল বটে; কিন্ত খিস্টধর্মে তারা ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।