অনিঃ$শেষ আলো $ ১৫৩ নেওয়া দরকার ৷ এর জন্য তিনি মিশরের উপর সেনা-অভিযান পরিচালনার অনুমতি প্রার্থনা করলেন । শেষ পর্যস্ত অনুমতি তিনি পেয়ে গেলেন । আমর ইবনে আস মিশর সম্পর্কে অবগত ছিলেন ঠিক; কিন্তু তারপরও শক্রপক্ষের সংবাদ সংগ্রহের জন্য তার গোয়েন্দার প্রয়োজন ছিল । অভিযান শুরু করার আগে তিনি নিজের মতো করে মিশরে গোয়েন্দা পাঠাতে থাকেন । তিনি গোয়েন্দামারফত কিবতি খ্রিস্টানদের প্রধান পুরোহিত বিনয়ামিনের সঙ্গেও যোগাযোগ প্রতিষ্ঠা করেছিলেন । এখন মাসউদ ইবনে সুহাইল ও হাদিদ ইবনে খাযরাজ মুমিন-এর মতো গুপ্তচর যারা পরম দুঃসাহসী গেরিলা এবং সুদক্ষ নাশকতাকর্মীও বটে- তার কাছে এসে পৌছল । তিনি ভাবলেন, গোয়েন্দাগিরির কাজটা এবার আমি ভালোমতো আঞ্জাম দিতে পারব । আমর ইবনে আস (োযি.) এদের বুদ্ধিমত্তা, বিদক্ষণতা ও দৃরদর্শিতা সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন । ফাহাদ ইবনে সামের তার জন্য বিলকুল নতুন মানুষ । মাসউদ ইবনে সুহাইল তাকে ফাহাদ সম্পর্কে ধারণা দিল এবং ফাহাদও নিজের জযবার বহিঃপ্রকাশ ঘটাল । ফলে আমর ইবনে আস তার সম্পর্কেও আশ্বস্ত হলেন । ফাহাদ চ্যালেঞ্জ ছুড়ে বসল, যতখানি সফল গুণুচরবৃত্তি ও নাশকতা আমি করতে পারব, অতটা কোনো আরব গোয়েন্দা পারবে না। সং সস সিপাহসালার আমর ইবনে আস (োযি.) তার অধীন সালারদের পাশে বসিয়ে এই তিন গোয়েন্দাকে পরিস্থিতির ইতিবৃত্ত শোনালেন । তিনি বললেন, আমার গোয়েন্দারা ফরমা ঘুরে এসেছে । তারা তথ্য দিয়েছে, ফরমায় রোমান বাহিনীর সৈন্যসংখ্যা আমাদের বাহিনীর ছিগুণ । ব্যাপারটা আরও স্পষ্ট করা বা এর সত্যায়নের জন্য তিনি মাসউদ ইবনে সুহাইল মক্কিকে ফরমা পাঠিয়ে দিলেন । তিনি জানালেন, আমি দুজন গোয়েন্দা বিনয়ামিনের কাছেও পাঠিয়ে দিয়েছি । বলে দিয়েছি, তারা বিনয়ামিনকে বলবে, কিবতি ধ্রিস্টানরা যেন মুসলমাদের বিরুদ্ধে মাঠে না নামে এবং পরদার অন্তরালে থেকে মুসলমানদের সাহায্য করে । “তোমরা তো দেখতেই পাচ্ছ'- আমর ইবনে আস (রাযি.) বললেন- “আমার সৈন্যসংখ্যা কত কম | অবরোধের জন্য যে-পরিমাণ সাজ-সরঞ্জরামের প্রয়োজন, তাও আমার কাছে পুরোপুরি নেই । আমি নিজের জন্য এই সংকটটা তৈরি করে নিয়েছি যে, নিজেই আমীরুল মুমিনীন থেকে মিশরে সেনা-অভিযানের অনুমতি প্রার্থনা করেছি এবং তাকে সম্মত হতে বাধ্য করেছি। অতএব, যেকোনো মূল্যে সফল আমাকে হতেই হবে ।" ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।