Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫২ জন্য বেশ কিছু সময় সেখানে কাটিয়েও এসেছে । ফাহাদ ইবনে সামের মদিনায়ই ছিল । এখন মাসউদ ইবনে সুহাইলের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে এসেছে । কারও থেকে তার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। তার চলে আসার পর আইনির একা থাকা সম্ভব ছিল না। তাই সেও চলে এসেছে । ইসলাম গ্রহণের পর ফাহাদ ইবনে সামেরকে মদিনায় রাখা হয়েছিল এবং তার জন্য কিছু ভাতা চালু করে দেওয়া হয়েছিল । কিন্ত এখনও তাকে কোনো কাজে জড়ানো যাচ্ছিল না । কারণ, আর কটা দিন দেখবার প্রয়োজন আছে, লোকটাকে আসলেই বিশ্বাস করা যায় কিনা । কিন্তু বেকার সময় কাটানোর কষ্ট তার সহ্য হচ্ছিল না । ফলে সে বারকয়েক বলেছিলও, রোমানদের বিরুদ্ধে লড়াই করতে আমাকে রণাঙ্গনে পাঠিয়ে দিন কিংবা গোয়েন্দাগিরি বা নাশকতামূলক কাজের দায়িত্ব প্রদান করুন । মিশর সম্পর্কে তার সম্যক ধারণা ছিল । বিশেষ করে আমর ইবনে আস (োষি.) যে-অঞ্চলে যাচ্ছিলেন, সেই অঞ্চলের সব কিছু ছিল তার নখদর্পণে । মাসউদ ইবনে সুহাইলকে যেতে দেখল । সঙ্গে-সঙ্গে কাউকে কিছু না বলেই তার সঙ্গ নিল । ওথানে ঘোড়া ও অন্যান্য সরঞ্রামের কোনো অভাব ছিল না । সে দুটা ঘোড়া নিয়ে নিল । এভাবেই মাসউদ, ফাহাদ ও আইনি মদিনা ত্যাগ করে রওনা হলো । তারা পথে যথাসম্ভব কম বিরতি দিয়ে মিশর পৌছে গেল এবং সিপাহসালার আমর ইবনে আস রোযি.)-এর কাছে পৌছে গেল। কোনো এঁতিহাসিকই একথা লিখেননি যে, মাসউদ ও ফাহাদ খন আমর ইবনে আস (রাযি.)-এর কাছে গিয়েছিল, তখন মদিনা থেকে জরুরি সাহায্য আসছে কিংবা আসবে না এমন কোনো সংবাদ বা বার্তা নিয়ে গিয়েছিল কিনা । ইতিহাস ও আলামত প্রমাণ করছে, ফরমা পর্যস্ত পৌছানাগাদ মদিনা থেকে কোনো সাহায্য আসেনি । কেন আসেনি, তার কারণ কোনো এঁতিহাসিকই লিখেননি । সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) একটি বিস্তবান ব্যবসায়ী পরিবারের সন্তান ছিলেন । ইসলাম গ্রহণের আগে তিনি প্রায়ই ব্যবসার কাজে মিশর যেতেন । শাম্মাস নামক মিশরের এক ইহুদির জীবন রক্ষা করেছিলেন । শাম্মাস তাকে মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়া নিয়ে গিয়েছিল । আলেকজান্দ্রিয়ার জৌলুস ও রাজকীয় জীকজমক দেখে তিনি এতই প্রভাবিত হয়েছিলেন যে, মিশর তার মন-মস্তিষ্ে গেথে গিয়েছিল । মিশর সম্পর্কে, বিশেষ করে উত্তর মিশর সম্পর্কে তিনি সম্যক ধারণা রাখতেন । মিশরের লোকদের সম্পর্কেও তার ভালো জানাশোনা ছিল । তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন এবং শাম ও ফিলিস্তিনে সমরবিদ্যা ও সেনাপতিত্ত্ের নতুন রেকর্ড তৈরি করলেন । তারপর আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)কে বোঝাতে লাগলেন, মিশরকে যেকোনো মূল্যে সালতানাতে ইসলামিয়ায় যুক্ত করে ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।