চার আমর ইবনে আস (োযি.)-এর বাহিনী মিশরের নগরী ফরমার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু অগ্রসর হচ্ছেন তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে । এমনিতেই শক্রবিরোধী অভিযানে সতর্কতা অবলম্বন একটি অত্যাবশ্যকীয় বিষয় । এর কোনো বিকল্প নেই। তদুপরি এই অভিযানে আমর ইবনে আস-এর সর্বেচিচ সাবধানতা অবলম্বন করা জরুরি । তার বিশেষ কারণ হলো, যে-বাহিনীটা নিয়ে অভিযানে বের হয়েছেন, তার সেনাসংখ্যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল । মাত্র সাড়ে তিন হাজার মুজাহিদ । আবার অগ্রযাত্রার গতিও রেখেছেন খুবই ধীর । মনে-মনে আশা রেখেছেন, এই ফাঁকে যদি মদিনা থেকে সাহায্য এসে পৌছয় । আমর ইবনে আস (াধি.)-এর মতো একজন সচেতন ও অভিজ্ঞ সেনানায়কের পক্ষে এমনটা মনে করার প্রশ্নই আসে না যে, রোমান বাহিনী তার মোকাবেলায় অবতীর্ণ হবে না। এলাকাটা ছিল পুরোপুরি মরুভূমি । মুসলিম বাহিনীর সৈনিকরা উটের মতো পরম আরামের সাথে ও নিশ্চিন্ত মনে এগিয়ে চলছে, যেন তাদের পায়ের তলায় সমতল ও পাকা ভূমি | রোমান শাসক মুকাওকিস ঠিকই বলেছিলেন, খোলা মাঠে মুসলমানদের পরাজিত করা সহজ নয় । বাহিনী প্রথমবারের মতো যাত্রাবিরতি দিল । মদিনা থেকে সাহায্য এখনও আসেনি । হালব থেকে হাদিদ ইবনে খাযরাজ মুমিন তার স্ত্রী শারিনাসহ এসে পৌছেছে এবং সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর সঙ্গে দেখা করেছে। পরদিন মদিনা থেকে আরেক অভিজ্ঞ গোয়েন্দা মাসউদ ইবনে সুহাইল মন্কি এসে পৌছয় । তার সঙ্গে ছিল ফাহাদ ইবনে সামের । ফাহাদের স্ত্রী আইনিও এসেছে। ইসলাম গ্রহণের পর ইবনে সামেরের নাম রাখা হয়েছিল ফাহাদ- ফাহাদ ইবনে সামের । কিন্তু আইনি তার নাম পরিবর্তন না করে এ-নামই বহাল রেখেছে । মাসউদ ইবনে সুহাইল মক্কিকে মদিনা থেকে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) পাঠিয়েছেন । মিশর সম্পর্কে তার ভালো ধারণা ছিল এবং গোয়েন্দাবৃত্তির ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।