Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ٢٤٠
📝 نص 📖 PDF

অনিঃশেষ আলো $ ১৫ লিজা এমনই একজন নারী ছিল এবং এটিই তার চরিত্র ছিল৷ কিন্তু ধিস্টান কাবায়েলিরা তার কাছে এসে তাদের সে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করত এবং বলত, তোমরা তোমাদের পুরুষদের মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করো এবং নিজেরাও তৈরি হয়ে যাও । সেই যুদ্ধটা সংঘটিত হলো এবং মহিলারা তার পরিণতি দেখল । এখন তারা তাদের নিহতদের জন্য বিলাপ দিচ্ছে। এখন তারা বুঝতে শুরু করেছে, তাদের লোকেরা একটা লক্ষ্যহীন যুদ্ধ লড়েছে এবং অনর্থন জীবনগুলো নষ্ট করেছে। লিজা তাদের যে-বুদ্ধি দিয়েছিল, এখন তাকে এরা প্রতারণা বলছে। 'একজন বলেছে, তার সেনাপতি স্বামী মারা গেছে'- এক মহিলা উচ্চৈঃস্বরে বলে ফিরছে- “অপর রোমান সেনাপতিও শুনেছি মারা গেছে । তার ছেলের কোনো খোঁজ নেই।' “ওই ডাইনিটাকে খুঁজে বের করো কোথায় আছে'_ এক প্রবীণ মহিলা বলল- 'পেলে এই খঞ্জরটা দিয়ে ঝাঁজরা করে দাও ।' মহিলারা নগরীর একজায়গায় জড়ো হয়েছে । একজন সংবাদ জানাল, লিজা সেই ঘরটাতে মৃত পড়ে আছে, যেখানে রোমান ফৌজের অপর সেনাপতি রাওতাস বাস করত । মহিলারা সবাই সেদিকে ছুটে গেল । ঘরের দরজাটা খোলা ছিল | ভেতরে গিয়ে সবাই দেখল, লিজা অলিন্দে রক্ত দ্বারা গোসল করে পড়ে আছে। মহিলারা যার-যার ভাষায় ও যার-যার মতো ঘৃণা জানাতে শুরু করল । একজন বলল, এই লাশটাকে টেনে-হেঁচড়ে বাইরে ফেলে দাও । একজন বলল, না; ওর লাশ এখানেই থাকতে দাও আর ঘরের দরজা বন্ধ করে দাও; পোকা-মাকড়রা ওকে খেয়ে ফেলুক। আহতদের তুলে-তুলে নগরীর ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল । তাদের জন্য সামরিক ব্যারাক তৈরী ছিল। কিছু লোক তাদের আপনজনদের নিজেদের ঘরে নিয়ে যাচ্ছিল । শক্র-বন্ধুর ভেদাভেদ নিঃশেষ হয়ে গিয়েছিল । আহত লোকটা মুসলমান ছিল বা খ্রিস্টান মুসলমানরা সবার সেবা-চিকিৎদার ভার নিজেদের কীধে তুলে নিয়েছেন। মুসলিম মহিলারা এই কাজ আঞ্জাম দিচ্ছিলেন । শারিনাও একাজই করছিল । একটা গলিপথ অতিক্রম করার সময় সে তার কানে আওয়াজ এল, এই ঘরে রোমান সেনাপতির স্ত্রীর লাশ পড়ে আছে । শারিনা মোড় ঘুরিয়ে সেই ঘরে চলে গেল । এখনও দু-তিনজন নারী ওখানে রয়ে গেছে। দেখে শারিনা হতভম্ব হয়ে গেল, আরে এ তো লিজার লাশ! লিজাকে শারিনা খুব ভালো করেই জানে । লিজার চোখের সামনেই সে হেরাকল-এর মহলে জন্মেছে, প্রতিপালিত হয়েছে, বড় হয়েছে । তার মাও হেরাকল-এর স্ত্রী ছিল। ফ্ড/.9110001179.0010)

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.