অনিঃশেষ আলো $ ১৪৮ তুলনায় তা অপর্যাপ্ত । এই বাহিনীতে এমন অনেক মুজাহিদও আছেন, যারা জয়ের- পর-জয় অর্জন করে রোমানদের শাম থেকে বিতাড়িত করেছে । আপনি আর আমর দুজনে মিলে সেই বিজেতাদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন ।' হযরত আমর এমন একটা দ্বিধায় পড়ে গেলেন, যা তার স্বভাবের অনকুল ছিল না। সব সময় তিনি ঠান্ডা ও পরিচ্ছন্ন মাথায় সিদ্ধান্ত গ্রহণ করতেন । কিন্ত আজ এই ভাবনা তাকে পেরেশান করে তুলল যে, যদি ওছমান-এর মতো ব্যক্তিত্বের মতামত যদি না শুনি, তাহলে তিনি নারাজ হয়ে যাবেন । তা ছাড়া তাঁর সমপর্যায়ের আর কতিপয় ব্যক্তিত্বও মিশর-অভিযানকে মস্ত একটা ঝুঁকি মনে করতেন । হযরত ওমর (রাযি.) বিচলিত হয়ে উঠলেন । এই প্রথমবারই এমন একটা পরিস্থিতি জন্ম নিল যে, আমীরুল মুমিনীন হযরত ওমর কঠোর বিরোধিতার সম্মুখিন হলেন এবং উপলব্ধি করতে শুরু করলেন, শেষাবারের মতো পরামর্শ না মিশর-অভিযানের সিদ্ধান্ত দেওয়া আমার ঠিক হয়নি । গভীর চিন্তা-ভাবনার পর হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, আমর ইবনে আসকে ফিরিয়ে আনব । তিনি আমর ইবনে আসবরাবর বার্তা পাঠালেন । বার্তায় লিখলেন, “যদি আমার এই পত্রখানা মিশরের সীমানা অতিক্রম করার আগেই পেয়ে যাও, তাহলে সেখান থেকেই বাইতুল মুকাদ্দাস ফিরে যাও । আর যদি মিশরের সীমানা পার হয়ে থাক, তাহলে অগ্রযাত্রা অব্যাহত রাখো । আমি তোমার জন্য সাহায্য পাঠিয়ে দিচ্ছি। বার্তাটি শারীক ইবনে আবদার হাতে দিয়ে হযরত ওমর (রাযি.) বলে দিলেন, যত কম সম্ভব বিরতি দেবে এবং যত বেশি সম্ভব দ্রুত এগিয়ে যাবে আর এই পর্রখানা আমর ইবনে আস-এর হাতে পৌছিয়ে দেবে । সং সং সং দূত যখন আমর ইবনে আস রোযি.)-এর কাছে গিয়ে পৌছল, তখন তিনি রাফাহ নামক স্থানে অবস্থান করছিলেন ৷ তিনি খুব ধীরে অগ্রসর হচ্ছিলেন এবং নদীর কুলে-কুলে যাচ্ছিলেন । ধীরে চলার কারণ ছিল, তিনি মদিনার সাহায্যের অপেক্ষা করছিলেন, যার ব্যাপারে তার দৃঢ় বিশ্বাস ছিল, আসবেই । পরিকল্পনা ছিল, সাহায্য এসে পৌছার পর যাত্রার গতি বাড়িয়ে দিবেন । ইতিহাস এখানে একটা মজার ঘটনা লিখেছে । দূত যখন আমর ইবনে আস (রাযি.)-এর কাছে পৌছল এবং তাকে জানাল, আমি আমীরুল মুমিনীন-এর বার্তা নিয়ে এসেছি, তখন আমর ইবনে আস বার্তাটি গ্রহণ করে নিলেন বটে; কিন্তু পড়লেন না। তার স্থলে তিনি এগিয়ে যেতে-যেতে দূতের কাছ থেকে মদিনা খবরাখবর নিতে থাকলেন, এবং এটা-ওটা জিজ্ঞেস করতে থাকলেন | এভাবে তিনি ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।