অনিঃশেষ আলো $ ১৪৭ মিশর-অভিযানে রওনার ক্ষেত্রে হযরত আমর ইবনে আস (োঘি.) এত তাড়াহুড়া করার কারণ হলো, তার কাছে সংবাদ এসেছে, মদিনায় এবং খেলাফত-ভবনে যারা মিশর-অভিযানের বিরোধী ছিলেন, তারা আগের চেয়ে বেশি তৎপর হয়ে উঠেছেন এবং হযরত ওমর (রোযি.)কে ঘিরে ধরে তাকে সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করার চেষ্টা করছেন । এই তালিকার শীর্ষ ব্যক্তি হলেন হযরত ওছমান ইবনে আফফান (রাযি.), যিনি ব্যক্তিত্বেও অসাধারণ, জ্ঞানে-বিচক্ষণতায়-দৃরদর্শিতায়ও অনন্য । আমর ইবনে আস (রাযি.)-এর মনে ভয় ধরে গিয়েছিল, পাছে এমন না হয় যে, তাদের কাছে হার মেনে আমীরুল মুমিনীন সিদ্ধান্ত পালটে ফেলেন এবং মিশর-অভিযান মুলতবি করে দেন। ইতিহাসে একথটা স্পষ্ট করে লেখা নেই, আমর ইবনে আস (রাযি.)কে মদিনার এই খবরাখবর কে সরবরাহ করেছিল । প্রবল ধারণা হলো, হযরত ওমর (রাযি.)- এর দূত শারীক ইবনে আবদা-ই খবরগুলো হযরত আমর ইবনে আস (রাযি.)-এর কানে গিয়ে থাকবেন । মদিনা থেকে তিনি-ই এসেছিলেন এবং খেলাফত-ভবনে কী সব হচ্ছে, সেসব তথ্য তারই ভালো জানা ছিল । প্রখ্যাত এতিহাসিক ইবনে আবদুল হাকাম অপর কয়েকজন এঁতিহাসিকের বরাতে লিখেছেন, আমর ইবনে আস রোযি.)-এর এই আশঙ্কা অমূলক ছিল না । তিনি যে- সংবাদ পেয়েছিলেন, তা সঠিকই ছিল । সংবাদ পেয়ে হযরত ওছমান (রোযি.) হস্তদত্ত হয়ে হযরত ওমরের কাছে ছুটে এসেছিলেন এবং তীর দ্বারা সত্যায়ন করিয়ে দিয়েছেন। | “আল্লাহর কসম আমীরুল মুমিনীন! হযরত ওছমান (রাযি.) বিচলিত কণ্ঠে বললেন- “আপনি এমন ভুল করার মতো মানুষ ছিলেন না। কিন্তু আপনার এই সিদ্ধান্ত ভুল । আর যাকে সিদ্ধান্তটা দিয়েছেন, সেও সঠিক মানুষ নয় ।' হযরত ওমর (রাযি.) চকিত হয়ে হযরত হযরত ওছমান (রাযি.)-এর পানে এমন চোখে তাকালেন, যাতে বিস্ময়ও ছিল এবং এই প্রশ্নটিও ছিল যে, তুমি আমর ইবনে আস-এর মতো সেনাপতি সম্পর্কে বলছ, লোকটা ঠিক মানুষ নয়! “আল্লাহর কসম ওমর! হযরত ওছমান রোযি.) বললেন- “আমর ইবনে আস-এর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তিনি একজন নিউকি ও দুঃসাহসী সালার। খালিদ ইবনে অলীদ-এর মতো তিনিও নিজেকে এবং নিজের বাহিনীকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার সাহস রাখেন ৷ এটিও একটি কারণ যে, তাকে অনুমতি না দেওয়া উচিত ছিল । আরেকটি কারণ হলো, আমর বিস্তশীলী পরিবারের সন্তান । সঠিক পরিসংখ্যান নেননি এবং যে-বাহিনীটি তিনি নিয়ে গেছেন, প্রয়োজনের ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।