অনিঃশেষ আলো $ ১৪৬ আর এই ফাঁকে প্রথমে দুর্ভিক্ষ এবং তার পরপরই মহামারি এসে আক্রমণ করে বসল। এবার আমর ইবনে আস বিষয়টা পুনরায় আলোচনায় তুলে আনলে হযরত ওমর (রাযি. বিষয়টি আগের চেয়েও বেশি গুরুত্বের সঙ্গে মাথায় নিলেন । মিশরের সর্বসাম্প্রতিক পরিস্থিতি, হেরাকল-এর অভিপ্রায় ও কিবতি খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনিও সম্যক অবহিত ছিলেন । আমর ইবনে আস যে-যুক্তি উপস্থাপন করলেন এবং যে-আশঙ্কা ব্যক্ত করলেন, এসৰ হযরত ওমরকে আগেই বিচলিত করে রেখেছিল । অবশেষে তিনি আমার ইবনে আসকে জবাব পাঠালেন । বার্তা বহনকারী দূতের নাম ছিল শারীক ইবনে আবদা । সে-সময় হযরত আমর ইবনে আস কায়সারিয়া দুর্গ অবরোধ করে রেখেছিলেন । দূত সেখানে পৌছে বার্তাটি আমর ইবনে আস (োযি.)-এর হাতে দিলেন। তাতে হযরত ওমর (রাযি.) লিখেছেন, মহামারি আমাদের বাহিনীর সেনাসংখ্যা কমিয়ে দিয়েছে । ফিলিস্তিনি মুসলমানদের বলো, তারা তোমার বাহিনীতে যুক্ত হয়ে যাক । সংখ্যার ঘাটতি পূরণ করে তুমি মিশর-অভিযানে যাত্রা করো । সেকালে এভাবে স্বেচ্ছাসেবী হিসেবেই বাহিনী প্রস্তুত করা হতো। হযরত ওমর (রাধি.) এই নিয়মে উন্নতি সাধন করেন। তিনিই বাহিনীকে নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর রূপ দান করেন এবং তাদের জন্য ভাতাও নির্ধারণ করে দেন । আমর ইবনে আস (রাি.) এই আদেশের অপেক্ষায়ই অপেক্ষমাণ ছিলেন । তিনি অবরোধ হযরত মু'আবিয়া ইবনে আবী সুফিয়ানের হাতে সোপর্দ করে বাইতুল মুকাদ্দাস পৌছে যান । আমর ইবনে আস (রাযি. সময় নষ্ট করতে চাচ্ছিলেন না । তাই অতি দ্রুত তিনি নতুন কিছু মুজাহিদ তৈরি করে এবং পুরাতন বাহিনী থেকে কিছু সৈন্য নিয়ে একটি বাহিনী তৈরি করে নিলেন । তারপর রওনা হয়ে গেলেন । এতিহাসিকগণ লিখেছেন, আমর ইবনে আস (োযি.) যে-বাহিনী নিয়ে মিশর- অভিযানে রওনা হয়েছিলেন, তার মুজাহিদের সংখ্যা ছিল সাড়ে তিন হাজার | কেউ- কেউ চার হাজারও লিখেছেন । এই বাহিনীতে অস্বীরোহী ইউনিটও ছিল। বাহিনী তৈরির আগেই আমর ইবনে আস (রাযি.) হযরত ওমর (রাযি.)-এর দৃতকে জবাবি বার্তা দিয়ে দিয়েছিলেন ৷ তাতে তিনি লিখেছিলেন, আমি ফিলিস্তিন ও শাম থেকে জরুরি সাহায্য নিতে চাই না। অন্যথায় এই অঞ্চলগুলো দুর্বল হয়ে যাবে । আমার জন্য সাহায্য মদিনা থেকে পাঠাবেন, যারা মিশরের পথে আমার সঙ্গে মিলিত হবে । তার প্রবল আশা ছিল, মদিনা থেকে তিনি পর্যাপ্ত সাহায্য পেয়ে যাবেন । তিনি জানতেন, যে-বাহিনটি নিয়ে তিনি মিশর যাচ্ছেন, পরদেশে গিয়ে লড়াই করার জন্য এই বাহিনী যথেষ্ট নয় । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।