অনিঃশেষ আলো $ ১৪৫ নং সক আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর কাছে গুগুচরবৃত্তির অতিশয় বিচক্ষণ ও নির্ভরযোগ্য ব্যবস্থাপনা বিদ্যমান ছিল । এমনটা বলা ভুল হবে যে, ইবনে সামের যদি মুসলিম গোয়েন্দা মাসউদ ইবনে সুহাইল-এর হাতে ধরা না পড়ত এবং সে তার খ্রিস্টান বন্ধুদের প্রতি বিরক্তি ও অনাস্থা তৈরি না হতো, তাহলে তার বুক থেকে কোনো তথ্যই বের হতো না আর হযরত ওমর (রাযি.) জানতেই পারতেন না, মিশরের পরিস্থিতি কেমন এবং হেরাকল-এর পরিকল্পনা কী । মাসউদ ইবনে সুহাইল ও তার দুই সাথী মিশরে গোয়েন্দাগিরি করতেই গিয়েছিল । তার আগেও অন্য গোয়েন্দাদের ওখানে পাঠানো হয়েছিল । সিপাহাসালার আমর ইবনে আস (রাষি.) নিজের পক্ষ থেকেও মিশরে গোয়েন্দা পাঠিয়েছিলেন । কারণ, মিশরজয়ের চিন্তা সারাক্ষণ তার মন-মস্তিফ্কের উপর চেপে থাকত এবং তার পুরোপুরি আশা ছিল, আমীরুর মুমিনীন একদিন-না-একদিন অবশ্যই তাকে মিশর-অভিযানের অনুমতি দেবেন। মহামারির আপদ দূর হয়ে গেছে । এই বালা যুজাহিদ বাহিনীর উল্লেখযোগ্য একটি অংশকে হজম করে ফেলেছে । বাহিনীর সংখ্যার ঘাটতি পূরণের কাজ চলছে । কিন্তু আমর ইবনে আস (রাযি.)-এর উৎকণ্ঠা দিন-দিন বেড়েই চলছিল । সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল । মহামারির আগে তিনি আমীরুল মুমিনীনের সঙ্গে বিস্তারিত আলাপ করেছিলেন এবং যুক্তির মাধ্যমে তাকে মিশরকে সালতানাতে ইসলামিয়ায় যুক্ত করার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছিলেন । এখন যখন মহামারির অবসান ঘটল, তিনি হযরত ওমর (রাযি.)-এর কাছে বার্তা পাঠালেন । তাতে আবেদন জানালেন, এবার আমাকে মিশর-অভিযানের অনুমতি দিন । আমর ইবনে আস (রাযি.) হযরত ওমর (রাধি)কে লিখলেন, মিশর থেকে যে- খবরাখবর পাচ্ছি, তাতে আশঙ্কা করছি, আমরা যদি আরও সময় নষ্ট করি, তাহলে হেরাকল শামের উপর সামরিক অভিযান পরিচালনা করে বসবে কিংবা সর্বসাম্প্রতিক তথ্য অনুযায়ী শামের খ্রিস্টান গোত্রগুলোকে বিদ্রোহের জন্য উসকে দেওয়া হবে । যদি বিদ্রোহ ঘটেই যায় আর মুজাহিদরা বিদ্রোহ দমনে নিয়োজিত হয়, তাহলে এই সুযোগে হেরাকল আক্রমণ করে বসবে তাতে কোনোই সন্দেহ নেই । আর এমনও হতে পারে, সেই বিপর্যস্ত অবস্থায় আমরা হেরাকল-এর সেই হামলা প্রতিহত করতে ব্যর্থ হব । পিছনের বিবরণে আমরা জানতে পেরেছি, হযরত ওমর (রাযি.) মিশর-আক্রমণের পক্ষে ছিলেন । কিন্তু তার নিয়ম ছিল, তিনি পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতেন না। কতিপয় সাহাবা ও সহচর তার মতে একমত ছিলেন । কিন্তু অধিকাংশই এই অভিযানের বিরোধী ছিলেন । এ-কারণেরই মিশর-অভিযান বিলম্বিত হতে থাকল অনিঃশেষ আলো-২/১০ ূ ফডড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।