অনিঃশেষ আলো $ ১৪৪ অস্ত্রত্যাগ করে ফেলবে | তার সেনাপতি তাকে আগেকার রোমান ফৌজ বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা মুসলমানদের কৃতিত্ব ও দুর্বলতা সবই দেখে নিয়েছে । ইবনে সামের অবশেষে মদিনায় পৌছে গেল । তার মনের কোনো কথা-ই এখন আর এই তিন মুসলমান থেকে গোপন নেই । মদিনা পৌছে মাসউদ ইবনে সুহাইল তাকে জিজ্ঞেস করল, বলো, কোথায় যাবে? “কোথাও না" ইবনে সামের কোনো প্রকার চিন্তা-ভাবনা ছাড়াই উত্তর দিল- “আমি আমার গন্তব্যে পৌছে গেছি । এখানে আমি এই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে, আমরা ইসলাম গ্রহণ করব ।' “চিন্তা করে সিদ্ধান্ত নাও ইবনে সামের!'_ মাসউদ ইবনে সুহাইল বলল- “তোমাদের উপর আমাদের কোনো বাধ্যবাধকতা নেই । ইসলাম গ্রহণ না করলেও আমি তোমাদের সেখানে পৌছিয়ে দেব, যেখানে তুমি যেতে চাও ।' “মাসউদ ভাই!'- ইবনে সামের গন্ভতীর গলায় বলল- “আসল কথা হলো, আমি তোমাদের তিনজনের চরিত্রে প্রভাবিত হয়েছি। তোমাদের আচরণে আমি যারপরনাই অভিভূত । আমি শুনেছিলাম, আরবের মানুষ অজ্ঞতার মাঝে নিমজ্জিত ছিল আর ইসলাম এসে তাদের লাঞ্কনাময় জীবন থেকে বের করে মানবতার উচু মাকামে পৌছিয়ে দিয়েছে, যার স্বরূপ আমি নিজচোখে দেখলাম । এখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনি যদি একা তোমাদের সঙ্গে থাকত, তবুও তার সঙ্গে তোমরা সেই আচরণ করতে না, যেমনটা আমার সমধর্মী বন্ধুরা করেছে ।' মাসউদ ইবনে সুহাইল ও তার সাথীরা ইবনে সামের ও তার স্ত্রী আইনিকে তাদের সালারের কাছে নিয়ে গেল এবং ঘটনার বৃত্তান্ত শোনাল । অবশেষে ইবনে সামেরের ইচ্ছার কথাও তাকে অবহিত করল । সালার ইবনে সামের ও আইনিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন এবং মাসউদ ইবনে সুহাইলেরই হাতে তুলে দিয়ে বলে দিলেন, এদের ইসলামের দীক্ষা দাও । ইবনে সামের মিশর, রোমান বাহিনী ও কিবতি খ্রিস্টানদের যে- ও পরিকল্পনার কথা মাসউদ ইবনে সুহাইলকে অবহিত করেছিল, মাসউদ ইবনে সুহাইল সেসব সালারের কানে দিল । এ বড়ই মূল্যবান তথ্য ছিল । তাই বোধ করি সালারও বিষয়টি আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর গোচরীভূত করে থাকবেন । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।