Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১৪৩ তোমরা আমাদের সঙ্গে মদিনা চলো । ওখান থেকে আমরা তোমাদের শামের পথে তুলে দেব।' ওখান থেকে মদিনা অনেক দূর । মাসউদ ও তার সাথীরা প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা । রাতে তারকা আর দিনে সূর্য দেখে তারা দিঙুনির্ণয় করতে পারে । তা ছাড়া মরুভূমির ভেদ-রহস্যও তাদের জানা আছে। ইবনে সামের মূলত মনোবল হারিয়ে ফেলেছে, যার ফলে তার পরিকল্পনা ও ধর্মানুরাগ সবই প্রভাবিত হয়ে পড়েছে । মাসউদ ও তার সাথীরা সম্ভবত তার এই অবস্থাটা বুঝে ফেলেছে । তাই তাকে তাদের সঙ্গে যেতে আমন্ত্রণ জানিয়েছে । ইবনে সামের তার মনের সব কথা তো মাসউদ ও তার সাথীদের বলেই দিয়েছে । মাসউদ ইবনে সুহাইল তাকে সঙ্গে নিয়ে নিল । সফরের পরবর্তী রাতটাও খোলা নীল আকাশের তলে কাটাতে হলো । ইবনে সামের আইনিকে নিয়ে আজও আলাদা একস্থানে শয়ন করল । এ রাতটাও তারা ভয়েসজ্য়ে কাটাল। তাদের বোধহয় এখনও বিশ্বাস জন্মায়নি, এমন কোনো উন্নত চরিত্রের মানুষও থাকতে পারে, যে এমন হৃদয়কাড়া একটা রূপসী মেয়েকে উপেক্ষা করতে পারে । ইবনে সামেরের অপারগতা হলো, সে একা আর যাদের নিয়ে তার এই শঙ্কা, তারা তিনজন । তার আশঙ্কায় যুক্তি ছিল বটে; কিম্ত এ রাতটাও তাদের নিরাপদে কেটে গেল । তারপর যে-রাতটা এল, সেটা কাটল একটা লোকালয়ের কাছে। ওখান থেকে তাদের পানাহারের ব্যবস্থা হয়ে গেল, যার ফলে তাদের বাকি সফর সহজ হয়ে গেল। তারপর আরও দুটা রাত এল এবং এই রাতগুলোও খোলা আকাশের তলে অতিবাহিত হলো । এবার ইবনে সামেরের মন থেকে ভয়-ভীতি দূর হয়ে গেছে । সে দেখছিল, এরা তিনজন আইনির প্রতি বিন্দুমাত্র আগ্রহ গেখাচ্ছে না । এরা জামাতের সঙ্গে নামায পড়ছে আর মাসউদ ইবনে সুহাইল তাদের ইমামত করছে । মাসউদ ইবনে সুহাইলের সবটুকু মনোযোগ ইবনে সামেরের প্রতি নিবদ্ধ । খুটিয়ে-খুটিয়ে ইবনে সামেরের বুক থেকে তথ্য বের করে আনার প্রাণপণ চেষ্টায় রত সে । ইবনে সামের এখন মিশর, মিশরের কিবতি খ্রিস্টান ও রোমান বাহিনী সম্পর্কে এমন ধারায় কথা বলছে, যেন সে মুসলমান এবং মিশরের উপর মুসলমানদের সেনা- অভিযানের পক্ষে । একদিন সে ইবনে মাসউদকে পরিষ্কার ভাষায় বলল, রোমান বাহিনীতে এখন সেই শক্তি নেই, যা এককালে ছিল | শামের দীর্ঘ লড়াই, একের- পর-এক পরাজয় ও পিছুহটা এই বাহিনীটার দম নাকের আগায় এনে দিয়েছে । ইবনে সামের আরও জানাল, এর অর্থ এই নয় যে, আক্রান্ত হলেই বাহিনীটা ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।