Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪২ ইবনে সামের তৎক্ষণাৎ কোনো উত্তর না দিয়ে আইনির প্রতি তাকাল এবং মাথাটা অবনত করে ফেলল । তারপর মাসউদ ইবনে সুহাইলের পানে তাকাল । মনে হলো, মাসউদ ইবনে সুহাইলের প্রশ্নের সঠিক উত্তর তার জানা নেই । মাসউদ প্রশ্নটা আবারও করল । ইবনে সামের এবারও মাথাটা নত করে ফেলল । গন্তব্যের ঠিকানা জানা নেই কি তোমার? মাসউদ ইবনে সুহাইলের এক সাথী জিজ্ঞেস করল । “না'- ইবনে সামের উত্তর দিল- 'গন্তব্যেরও ঠিকানা নেই আর লক্ষ্য সম্পর্কেও কোনো সংশয় নেই । “আমরা তোমাকে বাধ্য করব না'_ মাসউদ বলল- "ইচ্ছে হলে তোমাদের লক্ষ্য সম্পর্কে আমাদের অবহিত করো। মনে হয় এই অঞ্চল সম্পর্কে তোমাদের জানাশোনা নেই । আমাদের সঙ্গ যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা তোমাদের সঙ্গে রাখব । যদি না হয়, তাহলে এখানেই তোমাদের বিদায় জানাব ।' “তোমাদের আচরণে আমি এত বেশি প্রভাবিত হয়েছি যে, মন চাচ্ছে, আমার লক্ষ্য- উদ্দেশ্যের কথা সব তোমাদের বলে দিই'- ইবনে সামের বলল- “আমি একজন কষ্টর ধিস্টান । খ্রেস্টবাদ ও খ্রিস্টধর্মের কোনো অনুসারীর বিরুদ্ধে একটা কথাও আমি সহ্য করতে পারতাম না । কিন্ত আমার এই দুই বন্ধু আমার বিশ্বাসকে নড়বড়ে করে দিয়েছে। তারাও পাক্কা খ্রিস্টান ছিল । আমাদের অন্তর দুটা জাতির ঘৃণায় পরিপূর্ণ ছিল । এক হলো রোমান আর হলো মুসলমান । আমি কিবতি খ্রিস্টান । আমাদের নেতা হলেন বিনয়ামিন ।" তুমি বোধহয় ভুলে গেছ'_ মাসউদ ইবনে সুহাইল বলল- 'জাহাজে আমাকে খ্রিস্টান মনে করে তুমি তোমার লক্ষ্য-উদ্দেশ্যর কথা ব্যক্ত করেছিলে । আমার মনে পড়ে গেছে, তোমরা শাম যাচ্ছিল । কিন্ত ঝড় তোমাদের গন্তব্য থেকে অরেক দূরে এখানে এনে ফেলেছে । তোমরা শামের খরিস্টানদের ছারা মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করাতে যাচ্ছিলে । হ্যা'- ইবনে সামের বলল- “আমি এ লক্ষ্যেই শাম যাচ্ছিলাম । কিন্তু এখন আর যাব না ।' কেন?'_ মাসউদ ইবনে সুহাইল জিজ্ঞেস করল- “এখন কেন যাবে না? যদি মনে ভয় ধরে গিয়ে থাকে, আমরা তোমাকে হত্যা করে ফেলব, তাহলে এই ভয় মন থেকে ঝেড়ে ফেলে দাও । আমি তোমাকে পূর্ণ নিরাপত্রা দিচ্ছি । আমরা তোমাকে কিছুই বলব না। স্ত্রীকে সাথে নিয়ে তুমি চলে যাও । আমরা মদিনা যাচ্ছিলাম । কিন্তু ঝড় জাহাজটাকে আমাদের বন্দর পর্যন্ত পৌছতে দিল না এবং এখানে নিয়ে এল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।