Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪১ অস্ত্র ছিল না। আমি নিরন্তর । তবে তুমি চিন্তা করো না। যদি এমন কিছু ঘটেই যায়, তাহলে আমি ওদের থেকে খঞ্জর ছিনিয়ে আনতে চেষ্টা করব ।' তুমি ঘুমিয়ে পড়ো না ইবনে সামের! সজাগ থাকো । আইনি ধরা গলায় বলল । ঘুম ইবনে সামেরকে জড়িয়ে ধরছিল । কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে, যাতে ঘুম তাকে কাবু করতে না পারে । তার অনুভূতি আছে, আইনির তরুণী মেয়ে এবং সীমাহীন রূপসীও | সমধর্মী ভাইয়েরা যদি তার সঙ্গে এই আচরণ করতে পারে, তাহলে এরা তো ভিন্নধর্মী মুসমান । এদের উপর আস্থা রাখি কী করে! দুজন জোর করে সজাগ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে । তিন মুসলমান ইতিমধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। ঘুমের সঙ্গে লড়াই করে আধা রাত অতিবাহিত করার পর এবার ইবনে সামের হার মানতে বাধ্য হলো । ঘুম তাকে ঝাপটে ধরে কাবু করে ফেলল । ইবনে সামের গভীর ঘুম ঘুমিয়ে পড়ল । হঠাৎ এমন কিছু শব্দ কানে এল, যেন কতগুলো মানুষ পরস্পর লড়াই করছে এবং শোরগোলও চলছে। ইবনে সামের ও আইনি ঘাবড়ে গিয়ে উঠে বসল এবং ভয়জড়িত চোখে এদিক-ওদিক তাকাতে লাগল । সবার আগে তারা মাসউদ ইবনে সুহাইল ও তার সাথীদের প্রতি তাকাল । তারা এখনও গভীর ঘুমে আচ্ছন্ন । এই শোরগোল তাদের জাগাতে পারেনি । ইবনে সামেরের সন্ত্রস্ত চোখ খেজুর বাগানের বাধের উপর গিয়ে পড়ল তো ওখানে চাদের আলোতে কয়েকটা মরুশিয়াল দেখতে পেল । ওরা তার বন্ধুদের মরদেহদুটার উপর হুমড়ি খেয়ে পড়েছে এবং লাশদুটো খাবলে খাচ্ছে । ইবনে সামের ব্যাপারটা বুঝতে পেরে চোখ ফিরিয়ে আনল এবং নিশ্চিন্ত হয়ে গেল। দুজনে পুনরায় শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল । কিছুক্ষণ পর তারা আযানের শব্দ শুনতে পেল এবং সজাগ হয়ে গেল । তাকিয়ে দেখল, মাসউদ ইবনে সুহাইলের এক সাথী বাধের উপর দীড়িয়ে আযান দিচ্ছে আর অপর সাথী পানির কাছে বসে উজু করছে। “ঘুমিয়ে পড়ো আইনি!'_ ইবনে সামের বলল- “ওরা তিনজন নামায পড়বে ।' দুজনে আবারও ঘুমিয়ে পড়ল । কিছুক্ষণপর মাসউদ ইবনে সুহাইল এসে তাদের জাগিয়ে তুলল এবং বলল, রওনার সময় হয়ে গেছে । যদি আমাদের সঙ্গে যেতে চাও, তাহলে উঠে আসো । “আমি একলা তো আর কোথাও যাব না'_ ইবনে সামের বলল- “ তোমাদের গন্তব্য পর্যস্ত তোমাদের সঙ্গে যাব; তারপর সামনের দিকে এগিয়ে যাব ৷" “তোমরা যাবে কোথায়? মাসউদ জিজ্ঞেস করল । ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।