Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪০ অভিযান শেষ করে, অপহৃতাকে উদ্ধার করে এবার তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল । তৃত্তিভরা চোখে এদিক-ওদিক তাকাল । দেখল, চারদিকে পানি আর পানি । সবাই দৌড়ে বাধ থেকে নেমে এল এবং আজলাভরে তৃণ্তিসহকারে পানি পান করল । ওখানে অনেকগুলো খেজুরগাছ ছিল । আগার দিকে তাকিয়ে দেখল, গাছে-গাছে ফলের সমাহার । প্রতিটি গাছে থোকা-থোকা খেজুর ঝুলে আছে । কিছু খেজুর গাঢ় বাদামি রং ধারণ করেছে । তবে বেশিরভাগ খেজুর এখনও কীচা । মাসউদ ইবনে সুহাইল ও তার সাথীরা তিনজন তিনটা গাছে উঠে গেল। তারা খেজুরের থোকা ছিড়ে-ছিড়ে নিচে ফেলতে লাগল | তারপর তারা নিচে নেমে খেজুরগুলো পরিষ্কার করার জন্য কিছু সময় পানিতে ভিজিয়ে রাখল | তারপর খেতে শুরু করল । কীচা-পাকা সবগুলো খেজুর তারা খেয়ে ফেলল । ক্ষুধা তাদের বেহাল করে তুলেছিল । সং সস এরই মধ্যে সূর্য অস্তমিত হয়েছে। তারা ওখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। ক্ষুধা, পিপাসা আর একটানা পথচলায় তাদের শরীরগুলো ভেঙে গুড়িয়ে গিয়েছিল । সূর্য অস্ত গেলে মাসউদ ইবনে সুহাইলের এক সাথী আযান দিল । তারপর মাসউদ ইবনে সুহাইলের ইমামতে তারা তিনজন মাগরিবের নামায আদায় করল । ইবনে সামের ও আইনি তাদের দেখতে থাকল ৷ ঈশার সময় আবারও একজন আযান দিল । তারপর জামাতের সাথে নামায আদায় করল | তারপর- তারা তিনজন একজায়গায় শুয়ে পড়ল । ইবনে সামের ও আইনি তাদেরই কাছাকাছি একজায়গায় শুতে গেলে মাসউদ ইবনে সুহাইল ইবনে সামেরকে বলল, তোমরা স্বামী-স্ত্রী; কাজেই তোমরা দুজন দূরে আলাদা কোথাও গিয়ে ঘুমোও | তারা উঠে গেল এবং মাসউদ ইবনে সুহাইলদের থেকে দূরে গিয়ে একজায়গায় শুয়ে পড়ল। আইনি এতখানি সন্ত্রস্ত ছিল যে, ভয়ে তার চোখে ঘুম আসছিল না । ইবনে সামেরের কিছুটা ভয়-ভয় লীগছিল । ওই মুসলমান লোকগুলোকে সে কতখানি বিশ্বাস করবে কিছুই তার বুঝে আসছিল না। কে জানে, এই রাতটা কি নিরাপদে কাটে, নাকি নতুন কোনো বিপদ এসে হানা দেয়! 'ওই লোকগুলোর উপর কি তোমার ভরসা আছেঃ আইনি ইবনে সামেরকে জিজ্ঞেস করল । “আমি কিছুই বুঝতে ও বলতে পারছি না'- ইবনে সামের উত্তর দিল- “আমার আক্ষেপ লাগছে, আমি যখন নদীতে ঝাঁপ দিয়েছিলাম, তখন আমার হাতে কোনো ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।