অনিঃশেষ আলো $ ১৪ প্রতিদিনই কুরআন পড়ো । তোমরা কি পড়নি কিংবা শোননি, আল্লাহ তোমাদের সবেতিম উম্মত বলেছেন আর তোমাদের এই মর্যাদা দান করেছেন যে, তোমরা মানবতার কল্যাণে কাজ করছ- মানুষকে তোমরা সৎ কাজের আদেশ দিচ্ছ আর মন্দ কাজ থেকে বিরত রাখছ? মানুষকে অত্যাচারী রাজা-বাদশাদের থেকে মুক্ত করা এবং তাদের মিথ্যার শিকল থেকে আযাদ করে সত্যের পথে তুলে দেওয়ার চেয়ে বড় কল্যাণ আর কী হতে পারে? নিজেদের তোমরা অসহায় মনে করো না । আল্লাহ তোমাদের সঙ্গে আছেন ।" নং সং সং এই উপাখ্যানটি আমরা কিছুদিন পেছনে সেই সময়টাতে নিয়ে যাচ্ছি, যখন হালব জয় হয়েছিল । মুজাহিদগণ কিছু নগরীতে ঢুকে পড়েছিলেন, কিছু এখনও ঢুকছেন। আর নগরীর আশপাশে কাবায়েলি ব্রিস্টানদের মরদেহগুলো দূর-দূরাস্ত পর্যস্ত ছড়িয়ে রয়েছে। নগরীর নারীরা ও তাদের শিশুসম্ভানরা নগরী থেকে বেরিয়ে গেছে এবং আপনজনদের লাশ খুঁজে ফিরছে । তাদের আহাজারিতে হৃদয়গুলো কীপছে। এক নারী চিৎকারের মতো উচ্চশব্দে বলে ফিরছে, আমাদের লোকেরা শেষ পর্যস্ত কোন যুদ্ধটা লড়ল! তার কার খাতিরে জীবন দিল! “দুজন রোমান সেনাপতি আমাদের লোকগুলোকে বিভ্রান্ত করেছে।' এটিও এক মহিলার কণ্ঠ, যেটি কিনা পরক্ষণেই কয়েকজন নারীর কণ্ঠে পরিণত হয়ে গেল । বেশ সুন্দর একটা চিড়িয়া এসেছিল'_ এক মহিলার কণ্ঠ শোনা গেল_ “ও মহিলাদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করছিল ।' 'এখন ও কোথায়?' এক মহিলা জিজ্ঞেস করল । জীবিত পেলে ওকেও সেভাবে টুকরো-টুকরো করে ফেলো, যেভাবে ও আমাদের লোকদের হত্যা করেছে । অপর এক মহিলার উত্তেজিত কণ্ঠে ভেসে উঠল । এরা সেই নারী, যাদের পুরুষরা হয় মারা গেছে, নাহয় এমন গুরুতরভাবে আহত হয়েছে, যাদের জীবনে রক্ষা পাওয়ার তেমন কোনো আশা নেই। শিশুরা অলি- গলিতে কান্নাকাটি করে ফিরছে । মহিলারা হেরাকল-এর স্ত্রী লিজাকে খুঁজছে আর বকে চলছে । হালবের মহিলারা তাকে এস্থনিসের স্ত্রী মনে করছে । অথচ এই যুদ্ধের সঙ্গে লিজার এতটুকু আস্তরিকতাও ছিল না। হেরাকল-এর সেনাপতি এস্থনিসের সঙ্গে তার অবৈধ প্রণয় ছিল, যার ফসল হিসেবে তার গর্ভে ইউকেলিস জন্মলাভ করেছিল । কিন্তু হালবে এসে লিজা এস্থনিসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রোমান অফিসার রাওতাসের সঙ্গে তেমনই অন্যায় সম্পর্ক গড়ে নিল, যার শ্রাস্তিস্বরূপ দুজনই একে অপররের তলোয়ারের আঘাতে জীবন হারাল । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।