অনিঃশেষ আলো $ ১৩৯ মাসউদ ইবনে সুহাইল ও তার দুই সাথী দৌড়ে বাধের উপর উঠে গেল এবং আইনিকে ধরে ফেলল । ইবনে সামেরের বন্ধুদ্ধয় বলে উঠল, এই মেয়েটা আমাদের আপনজন; কেউ একে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না । কারা তোমরা? এমনি সময়ে ইবনে সামের বাঁধের উপর উঠে গেল এবং বলল, এ আমার স্ত্রী; এর নাম আইনি । মাসউদ ইবনে সুহাইল ও তার সঙ্গীরা খশ্রর বের করে হাতে নিল | ইবনে সামেরের বন্ধুদের হাতে কোনো অস্ত্র নেই । মাসউদ ইবনে সুহাইল তাদের বলল, তোমরা এখানেই বসে পড়ো । একটুও নড়াচড়া কর যদি তাহলে খুন করে ফেলব । তারা বসে পড়ল । মাসউদ ইবনে সুহাইল আইনিকে সামনে দীড় করিয়ে দিল । “বলো মেয়ে!'_ মাসউদ ইবনে সুহাইল আইনিকে উদ্দেশ করে বলল- “আমাদের বলো এরা তোমার সঙ্গে কী আচরণ করেছে? আইনি বলল, গত রাতে এরা আমাকে টেনে আড়ালে নিয়ে গিয়েছিল এবং আমার প্রতি হস্তক্ষেপ করেছিল । তারপর সে সেই কাহিনী শোনাল, যা ইবনে সামের তাদের শুনিয়েছিল । শেষে বলল, এখানে এনে এরা আমার ইজ্জত লৃষ্ঠন করেছে, আমার সম্ত্রম ছিনিয়ে নিয়েছে । মাসউদ ইবনে সুহাইল তার বন্ধুদের প্রতি তাকাল । একজন বলল, এই অপরাধের শাস্তি মৃত্যুর চেয়ে কম কিছু হতে পারে না। শুনেই ইবনে সামেরের বন্ধুরা অনুনয়- বিনয় শুরু করে দিল। কিন্তু মাসউদ ইবনে সুহাইল ও তার সঙ্গীরা মৃত্যুদণ্ডের সিদ্ধান্তে অটল রইল । তারা একজনকে ধরে চিত করে মাটিতে ফেলে দিল | তারপর তার পা ও বাহুদটো চেপে ধরল । মাসউদ ইবনে সুহাইল তার খঞ্জরটা আইনির হাতে দিয়ে বলল, এই বুকটা সই করে তোমার সবটুকু শক্তি প্রয়োগ করে এই থঞ্জর ছারা আঘাত করো । তারপর এর পেটটা চিড়ে ফেলো । আইনি ছিলও ওদের প্রতি চরম ক্ষুব্ধ । এবার প্রতিশোধ নেওয়ার উপযুক্ত মওকা পেয়ে গেল। খঞ্জরটা হাতে নিয়ে মাসউদ ইবনে সুহাইলের শেখানো পন্থায় লোকটার উপর আঘাত হানল । তারপর অপরজনকেও একইভাবে আইনিকে দিয়ে হত্যা করাল। ক্ষোভে আইনি পাগলের মতো হয়ে গিয়েছিল । ফলে লোকদুটোর পেটে ও পিঠে উপরুপরি খঞ্জরের আঘাত হানতে থাকল । শেষে তাদের চোখেও আঘাত হানল । শেষমেষ যদি তাকে ধরে না ফেলা হতো, তাহলে সে খগ্জর মারতেই থাকত । পরে হাত থেকে খঞ্জ্ররটা ফেলে দিয়ে সে ইবনে সামেরকে জড়িয়ে ধরল এবং অঝোরে কীাদল। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।