Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৮ এমনভাবে আলাদা, যেন ওগুলো গোলক ধাঁধায় পরিণত হয়ে আছে। ওখানে নিয়মতান্ত্রিক কোনো রাস্তা নেই । তারা ইবনে সামেরের বন্ধুদের পদাক্ক দেখে-দেখে পথ চলছে এবং দেখতে-না দেখতে অনেকখানি পথ অতিক্রম করে ফেলেছে । এবার তারা পিপাসা অনুভব করতে শুরু করল । কিন্তু তারা সহনশীলতার পরিচয় দিল। তারা কথা বলতে-বলতে এগিয়ে যেতে লাগল এবং পদচিহেন্র নির্দেশনায় ছোট-বড় টিলা-টিপির গোলক ধাঁধার মধ্য দিয়েও সম্মুখপানে এগিয়ে গেল। সামনে এবার বিস্তৃত সমতল ভূমি, যার চারদিকটা যেন উঁচু দেওয়ালে ঘেরা । তার মধ্যেও ছোট-বড় অনেকগুলো টিলা । সামনে উপত্যকা চোখে পড়ছে । কিন্তু তাও দেখতে ঠিক প্রাচীরের মতো । চার পথচারী এগুতে থাকল । সম্মুখের কিনারায় পৌছে তারা একজন অপরজনকে ঠেস দিয়ে উপরে উঠে গেল । সবার আগে মাসউদের এক সাথী সামনে-সামনে উপরে উঠে গেল । “আল্লাহ আমাদের উপর দয়া করেছেন'- উপরে পা রেখেই এই সাথী উচ্চ আওয়াজে বলে উঠল- “সবাই উঠে এসো । দেখো; জান্নাত আমাদের অপেক্ষা করছে।' সবাই উপরে উঠে গেল । তারা খেজুর গাছের সারি দেখতে পেল, যার অবস্থান এখান থেকে বড়জোর দু-মাইল দূরে । ওটা যে খেজুরের বাগান, তাতে কোনোই সন্দেহ নেই। চরম ক্লান্তি সত্তেও তারা হাটার গতি বাড়িয়ে দিল । সূর্যটা পশ্চিমাকাশে চলে গেছে । খেজরের বাগান তাদের দেহগুলোতে সজীবতা সৃষ্টি করে দিয়েছে । কাছাকাছি পৌছে গেলে তারা দেখতে পেল, খেজুরবাগানের চারধারে উঁচু বাধের মতো তৈরি হয়ে আছে। বীধটা প্রাকৃতিক, যা কিনা অনেক দূর পর্যস্ত চলে গেছে এবং তার আকার বৃত্তের মতো । আরবের মানুষ খেজুর বাগান ও তার প্রাকৃতিক আকার-গঠন সম্পর্কে ভালোভাবেই অবহিত । বাঁধের কাছাকাছি পৌছে গেলে তারা নারীকণ্ঠের চিৎ্কারধ্বনি শুনতে পেল । তারা দৌড়ে বাধের উঠতে শুরু করল । অমনি তারা দেখতে পেল, একটা তরুণী মেয়ে নিচে নেমে আসবার চেষ্টা করছে আর দুজন পুরুষ পিছন থেকে এসে তাকে ধরে ফেলেছে । এই মেয়েটা-ই ইবনে সামেরের স্ত্রী আইনি আর পুরুষদুজন তার বিশ্বাসঘাতক বন্ধু ৷ “পেয়েছি! পেয়েছি।'_ ইবনে সামের চিৎকার দিয়ে বলে উঠল- “ও-ই আমার স্ত্রী আইনি ।' ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।