Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৭ বেরিয়ে গেছে, তা তোমাকে বাস্তবায়িত করতে হবে । আমি আর আমার এই বন্ধুরা তোমাকে সাহায্য দেব । আসলে তোমার বউটা এতই রূপসী ছিল যে, তার রূপই তাকে তোমার থেকে ছিনিয়ে নিয়েছে । এখন তুমি শান্ত হও, ধৈর্ষের পরিচয় দাও । সস ক ইবনে সামের উঠে দীড়াল । মাসউদ সুহাইলি ও তার সাথীরাও উঠে গেল । তারা প্রথমে ওখানকার মাটি পরীক্ষা করে দেখল । কিছু মানুষের সংঘাত-সংঘর্ষের সুস্পষ্ট আলামত দেখা যাচ্ছে । মাসউদ একদিকে তাকাল এবং কাউকে সাথে না নিয়ে একাই ওদিকে হাটতে শুরু করল । ইবনে সামেরের দুই বন্ধুর ও আইনির পদাস্ক দেখা যাচ্ছে। মাসউদ অভিজ্ঞ গোয়েন্দা । সে দেখতে পেল, কোনো-কোনো জায়গায় পায়ের চিহ্ন এমন, যেন আইনিকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে । কিছু দূর গিয়ে মাসউদ ফিরে এল এবং কী দেখে এসেছে, সব তার সাথীদের জানাল । মরুভূমিকে পদচিহৃ লুকানো যায় না এবং এই চিহ্ন ধাওয়াকারীদের খুবই স্পষ্ট ও নিশ্চয়তার সঙ্গে পথের দিশা দেয় । “এখনও ওরা বেশি দূর যেতে পারেনি'_ মাসউদের এক সাথী বলল- “পারা সম্ভব নয় । আচ্ছা ইবনে সামের! তাদের কাছে কি পানি আছে?" “না'- ইবনে সামের উত্তর দিল- “পানি তাদের কাছে কোথেকে থাকবে? আমরা তো সমুদ্র থেকে বেরিয়ে এসেছি! “আসো; আমরা সামনের দিকে এগিয়ে যাই'- মাসউদ ইবনে সুহাইল ইবনে সামেরকে বলল- “আমাদের গন্তব্য অন্য কোথাও । কিন্ত আগে আমরা চেষ্টা করব, তোমার স্ত্রীকে খুজে বের করতে পারি কিনা । | ইবনে সামের মাসউদ ইবনে সুহাইল ও তার বন্ধুদের সঙ্গে হাটতে শুরু করল । কিন্তু সে ঠিকভাবে হাটতে পারছিল না । মাসউদ ও তার এক সাথী ইবনে সামেরকে একজন ডান দিক থেকে, অপরজন বাম দিক থেকে ধরে তার দেহের বোঝা কিছুটা নিজেদের উপর নিয়ে নিল | এভাবে তারা কিছু পথ এগিয়ে গেল । সূর্য মাথার উপর উঠে এলে তার উত্তাপ ইবনে সামেরের দেহে প্রাণ সঞ্চার করে দিল । এখন সে কারও সহযোগিতা ব্যতিরেকেই হাটতে পারছে। ইবনে সামের একজন প্রবীণ সৈনিক ৷ তার দেহ কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে । বারচারেক আহত শরীর নিয়েও সে ভ্রমণ করেছে । সে তিন মুসলমানের সঙ্গে হাটতে থাকল । ইবনে সামেরের দুই বন্ধু ও তার স্ত্রী আইনির পদাঙ্ক খুবই স্পষ্ট দেখা যাচ্ছে । এই চিহৃগুলো দেখে-দেখেই তারা চলতে থাকল এবং অনেকখানি পথ এগিয়ে গেল। সামনে মাটি খানিক রুক্ষ এবং অঞ্চলটা কোথাও নিচে নেমে গেছে আবার কোথাও উপরে উঠে গেছে এবং স্থানে-স্থানে টিলা-টিপি, যেগুলো একটা অপরটা থেকে ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।