Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৬ আমার উপর পালটা আক্রমণ চালাল এবং অনবরত আমাকে কিল-ঘুসি ও লাথি মারতে থাকল । আমি তাদের মোকাবেলা করে চললাম । কিন্তু তারাও ছিল যুবক ও শক্তিশালী । আইনি অল্প বয়সের একটা মেয়ে । ও আমার কোনো সাহায্য করতে পারছিল না। ফলে একধারে সরে দীড়িয়ে আমাদের মারামারি দেখতে থাকল | ওদের কাছে যদি অস্ত্র থাকত, তাহলে আমাদের ওরা মেরেই ফেলত । তারা দুজনে মিলে আমাকে কাবু করে ফেলল এবং খুব পেটাল । আমি সংজ্ঞা হারিয়ে ফেললাম । তারপরও তারা আমাকে পেটাল, যাতে আমি আর উঠে দীড়াতে না পারি। পরে যখন আমার হুশ ফিরে এল, তখন আমার মনে হলো, যেন শরীরের কয়েক জায়গা থেকে আমার হাড়গোড় ভেঙে গেছে । মাথাটা তখনও চক্কর দিচ্ছিল । আমি অনেক কষ্টে উঠে দীড়ালাম । কিন্তু মনে হলো, পায়ের উপর দীড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। ততক্ষণে রাত পোহায়ে ভোর হয়েছে এবং আমাশে সূর্য উদিত হয়েছে। আমি চার দিকে তাকালাম । সামনে বিশাল-বিস্তৃুত একটা মরুভূমি । কোথাও আইনির নাম-চিহৃও দেখতে পেলাম না । বুঝে ফেললাম, আমার আইনিকে নিয়ে ওরা এখান থেকে চলে গেছে। আমি ওখানেই দীড়িয়ে ভাবতে লাগলাম, এখন আমি কী করব এবং কোন দিকে যাব । আমি হাটতে চেষ্টা করলাম । কিন্তু কয়েক পা এগিয়েই বসে পড়লাম । আমার বিশ্রামের প্রয়োজন ছিল । আমি দুই হাঁটুর উপর মাথাটা রেখে এই তিক্ত বাস্তবতাকে মানসিকভাবে বরণ করে নিতে চেষ্টা শুরু করলাম । আমার বন্ধুরা আমাকে ধোকা দিয়ে চলে গেছে । আইনিকে আমি আর পাব না। মাসউদ ইবনে সুহাইল ও তার বন্ধুরা ইবনে সামেরকে তার এই তিক্ত ভাবনার জগত থেকে জাগিয়ে তুলল । “মাসউদ ভাই!'- ইবনে সামের বলল- “তোমাদের প্রতি আমার এই আশা রাখা উচিত হবে না যে, তোমরা আমাকে সাহায্য করবে । তুমি বলেছিলে, আমি এখন তোমাদের দেখে আছি আর আমাকে তুমি একলা ফেলে যাবে না । আমি কি ধরে নেব, তোমরা আমাকে সব ধরনের সাহায্য দেবে? নাহ; করবে না! এটা হয় না। আমি ধ্রেস্টান আর তোমরা মুসলমান । তোমরা কেন আমাকে সাহায্য করবে? “আমি মুসলমান ইবনে সামের!'_ মাসউদ ইবনে সুহাইল বলল- “ইসলামের অনুসারী আমি । তোমার ধর্ম যা-ই হোক; তুমি মানুষ এবং বিপদগ্রস্ত | ইসলাম আমাকে দায়িত্ব দিয়েছে, আমি তোমাকে সাহায্য করব । এটা আমার অবশ্যকর্তব্য । ইসলামের এই বিধানটিও তুমি মাথায় রেখো যে, যেকথাটি তোমার মুখ থেকে ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।