অনিঃশেষ আলো $ ১৩৫ শরীরগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল । তাই শোওয়ামাত্রই রাজ্যের ঘুম এসে আমাদের চোখগুলোকে জড়িয়ে ধরল | আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম | মধ্যরাতের খানিক আগে আমি কিছু একটা হট্টগোলের শব্দ শুনতে পেলাম । তাতে আমার চোখ খুলে গেল । চাদনি রাত ছিল । ফলে অনেক দূর পর্যস্ত ভালোমতোই দেখা যাচ্ছিল । সজাগ হয়েই দেখলাম, আইনি আমার বাহুতে নেই এবং একটু দূরে থানিক আড়ালে আমার বন্ধুদ্বয় তার সঙ্গে অসদাচরণ করছে । আমার যে-বন্ধুটি পিঠে করে তাকে নদী থেকে বের করে এনেছিল, ও তাকে নিচে ফেলে রেখেছে এবং তাকে নগ্ন করার চেষ্টা করছে। অপরজন তার হাতদুটা শক্ত করে ধরে রেখেছে। আমি দৌড়ে ওখানে পৌছে গেলাম । প্রথমে একজনকে একটা ঘুসি মেরে ফেলে দিলাম । তারপর অপরজনকে সজোরে লাঘি মেরে আইনিকে বাহুতে ধরে তুলে দীড় করালাম । আমি নিজেকে স্থির রাখতে পারলাম না যে, আমার বন্ধু হয়ে এরা আমার স্ত্রীর সঙ্গে সন্ত্রম ও মর্যাদার উপর এমন অপরাধমূলক আক্রমণ চালাচ্ছে! আমি ভেবে পাচ্ছিলাম না, এরা তো ধর্মের জন্য পাগলপারা ছিল; এখন এরা এমন হলো কী করে! “দূরে দীড়িয়ে থাকো ইবনে সামের!'- আমার এক বন্ধু বলল- “আমি একে সমুদ্ব থেকে বের করে এনেছি আর এই বন্ধু আমাকে সহযোগিতা করেছে । এখন এর উপর আমাদেরও অতটুকু অধিকার আছে, যতখানি আছে তোমার ।' আমি আইনিকে আমার পিছনে নিয়ে নিলাম এবং বন্ধুদের উদ্দেশ করে বললাম, তোমরা তো ধর্মের অনুসারী মানুষ! কিন্তু তোমরা যা করছিলে, তা তো শয়তানি কর্ম । আমরা একটি পবিত্র মিশন নিয়ে এ দেশে এসেছি । কিন্ত আমার কোনো কথা-ই আমার বন্ধুদের উপর ক্রিয়া করল না। তারা বলপ্রয়োগের পর্যায়ে নেমে এল এবং আমাকে হুমকি-ধমকি দিতে শুরু করল । অবশেষে একবন্ধু বলল, শুধু এই একটা রাতের জন্য একে আমাদের হাতে তুলে দাও; তারপর তোমার স্ত্রী তোমারই থাকবে । কিন্তু আমি এই প্রস্তাবও মানতে রাজি হলাম না । এ তো মানার মতো কোনো প্রস্তাব নয় । নিজের স্ত্রীকে কেউ অন্যের সঙ্গে রাত কাটাতে দেয় নাকি! “তোমাদের দুজনের উপর শয়তান জয়ী হয়ে গেছে'- আমি বললাম- “শয়তানে দেমাগ ঠিক করার কৌশল আমার জানা আছে। বলেই আমি এগিয়ে গিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লাম । আমাদের কারও কাছেই অস্ত্র ছিল না। অন্যথায় আমরা সবাই রক্তাক্ত হয়ে যেতাম এবং কেউ-না-কেউ খুনও হতাম | আমার দুই বন্ধ ছ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।