Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৪ ইবনে সামেরের অবশ্যই মনে পড়ে থাকবে, এই লোকটিকে সে হত্যা করতে জাহাজের ছাদে নিয়ে গিয়েছিল । কিন্তু মাসউদ তার সেই ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জীনত না। এখনও পর্যন্ত জানে না। ইবনে সামের মনে-মনে ভাবল, এই মুসলমানদের থেকে কোনো সদাচারের আশা রাখা উচিত হবে না। এটা তার ইসলাম ও মুসলিম বিদ্বেষেরই এক ধরনের বহিঃপ্রকাশ । কিন্তু মাসউদ ইবনে সুহাইল ও তার সাথীরা আগ্রহ নিয়ে পাশে বসে পড়ায় নিজের আসল ঘটনা শুনিয়ে দিল। বলল, জাহাজটা যখন ডুবতে শুরু করল, তখন আমি ও আমার দুই বন্ধু নদীতে লাফিয়ে পড়লাম । আমার সবচেয়ে বেশি লক্ষ ছিল আইনির প্রতি । মনে-মনে এমনও সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, আইনি যদি ডুবে যায়, তার সাথে আমিও ডুবে মরে যাব । সমুদ্রে লাফিয়ে পড়ে আমি আইনিকে ডাকতে লাগলাম | সেও সমুদ্ধে ঝাঁপ দিয়েছিল । কিন্তু সমুদ্রে আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। তার অনুসন্ধানে আমি এদিক-ওদিক সীতরাতে লাগলাম । ভাগ্য ভালো যে, আমি তাকে অল্পতেই পেয়ে গেলাম । দেখলাম, আমারই এক বন্ধু তাকে পিঠে করে সীতার কেটে কলের দিকে এগিয়ে যাচ্ছে । ওখানে ঝড়ের শোর-চিৎকার ছিল এবং ফুলে-ওঠা সমুদ্রের বিক্ষুব্ধ তরঙ্গ ছিল । আমার কানে আওয়াজ এল, বন্ধুটি আমাকে হাক দিয়ে বলছে, তুমি আইনির চিন্তা করো না; ওকে আমি নদীর করাল গ্রাস থেকে বের করে নিয়ে কুলে উঠব । আমি নিশ্চিন্ত ও আশ্বস্ত হলাম এবং কূলে উঠতে নদীর সঙ্গে লড়াই চালিয়ে গেলাম । সৈনিক হওয়ার সুবাদে সাতার আমার ভালোই জানা আছে । এই বিদ্যায় আমার বেশ দক্ষতা আছে । সমুদ্রের তরঙ্গমালা আমাদের অনেক সাহায্য করেছে । ঢেউয়ের গতি ছিল কুলের দিকে | ঢেউগুলো কৃলের সঙ্গে আছাড় খেয়ে-খেয়ে ফিরে আসছিল ৷ এভাবে ঢেউ আমাদের কূলে নিয়ে ছুড়ে দিল। কিন্তু ততক্ষণে আমাদের দৈহিক শক্তি এতই শোচনীয় হয়ে গিয়েছিল যে, আমরা পায়ের উপর ভর দিয়ে দীড়াতে পারছিলাম না। অবশ্য কিছুক্ষণ পর থেকে দেহে শক্তি ফিরে আসতে শুরু করল এবং আমরা হাঁটার শক্তি ফিরে পেলাম । কিন্ত তখন আমরা কোথায় এবং আমাদের গম্তব্যইবা কোন জায়গায় তার কিছুই আমাদের জানা ছিল না। আমাদের মতো আরও দু-একজন যাত্রী কূলে উঠে আসতে সক্ষম হয়েছিল । তারা আমাদের জানাল, এটা আরবের উপকূল এবং শাম এখান থেকে বহুদূর | আমরা হাটতে শুরু করলাম এবং রাত এসে পড়ল । আমরা অনেকখানি পথ অতিক্রম করে ফেলেছিলাম । কিন্ত দূর-দূরাস্ত পর্যন্ত জনবসতির কোনো চিহু দেখা যাচ্ছিল না । রাতে আমরা একটা জায়গায় শুয়ে পড়লাম । আইনি আমার স্ত্রী ছিল। সেজন্য আমরা দুজন খানিক দূরে সরে গিয়ে আলাদা শুয়ে পড়লাম । ক্লান্তি আমার ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।