Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৩ নিমজ্জিত হলো, সেখানটায় নদী অনেক গভীর ছিল । কেবল ভাগ্যবান সাতারুদের পক্ষেই সেখাঁন-থেকে উঠে আসা সম্ভব ছিল। এরা কজন সেই কজন ভাগ্যবান পুরুষ । | এখন দিনের শেষ প্রহর । তিন ব্যক্তি কূল থেকে বেশ দূরে একজায়গায় এসে-এসে সমবেত হলো । লোকগুলোকে আরবি বলে মনে হলো । উক্ত অঞ্চলের বসতিগুলো সম্পর্কে তারা সম্যক অবগত । এটা যে জিন্দা ও মদিনার মধ্যবর্তী অঞ্চল, তাও তাদের জানা । পরিষ্কার বোঝা যাচ্ছে, এরা তিনজন নদী থেকে উঠে এসেছে । মাইলতিনেক পথ অতিক্রম করার পর তারা দেখতে পেল, একলোক পথের একধারে মাথাটা দুই হাটুর উপর রেখে বসে আছে, যেন বসে-বসেই ঘুমিয়ে পড়েছে কিংবা লোকটা কোনো কষ্টে আছে। এরা তিনজন তার কাছে গিয়ে দীড়াল। কারও আগমন টের পেয়ে লোকটা মাথা তুলে একজন-একজন করে তাদের পানে তাকাল এবং তিনজনের একজনকে চিনে ফেলল । এই লোকটি সেই মুসলমান গোয়েন্দা, ইবনে সামের ও তার সাথীরা যাকে নদীতে ফেলে দিতে ছাদে নিয়ে গিয়েছিল । কিন্তু একটা ঝড় এসে তাদের পরিকল্পনাটা লণ্ডভগু করে দিয়ে গেল । মুসলমান গোয়েন্দা যাকে চিনল, সে হলো ইবনে সামের । “তুমি ভাগ্যবান ইবনে সামের!' মুসলমান গোয়েন্দা বলল- “এর্মন ঝড়বিক্ষুবদ্ধ সমুদ্র থেকে উঠে আসতে পারা সৌভাগ্য নয় তো কী! তোমাদের সঙ্গে একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল; ও কি পানিতে ডুবে গেছে?" “না বন্ধু'_ ইবনে সামের উত্তর দিল- “ও আমার স্ত্রী ছিল । সমুদ্রের পানিতে নয়- ও মরুভূমির বালিতে ডুবে গেছে।' “বুঝেছি ইবনে সামের!'- মুসলমান গোয়েন্দা বলল- “ও সমুদ্র থেকে বেরিয়ে এখানে এসে মারা গেছে আর তুমি তাকে বালিতে পুতে রেখেছ । কোথায় পুতেছ?' “তুমি কিছুই বুঝতে পারনি ভাই!_ ইবনে সামের বলল- “তোমাকে আমি কী বলব, আমার উপর নিয়ে কেমন ঝড় বয়ে গেছে!" “ইবনে সামের!'_ মুসলমান গোয়েন্দা বলল- “এবার নিজের ব্যাপারে আমি তোমাকে কিছু সঠিক কথা বলতে চাই । তোমাকে বলেছিলাম, আমি খ্রিস্টান । আমি খ্রিস্টান নই- স্থুসলমান । আমার নাম মাসউদ সুহাইলি মক্কি । এখন তুমি আমার দেশে আছ । আমি এখারে তোমাকে একা ফেলে যাব না ।' মাসউদ ইবনে সুহাইল ও তার দুই সাথী ইবনে সামেরের পাশে বসে পড়ল। মাসউদ বলল, এবার বলো, তোমার কী বলবার আছে আর তোমার উপর উপর দিয়ে কী ঝড় বয়ে গেছে? ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।