অনিঃশেষ আলো ৬ ১৩২ যাত্রীরা জেগে উঠেছে । তারা হুড়োহুড়ি শুরু করে দিয়েছে এবং একজন অপরজনের উপর হুমড়ি খেয়ে পড়ছে । কে কোথায় আছে একজনের খবর আরেকজন জানে না । দানবের মতো এক-একটা ঢেউ উঠে-উঠে জাহাজের মধ্যে আছড়ে পড়ছে । পালগুলো নামিয়ে গুটিয়ে রাখা হয়েছে । জাহাজটা এবার ভয়ঙ্কর ঝড়ের কবলে এসে পড়ছে । মায়েরা শিশুদের বুকের সঙ্গে আগলে রেখেছে । কিন্তু জাহাজ এমনভাবে দুলছে যে, বুকে আগলে রাখা শিশুরা মায়েদের কোল থেকেও ছিটকে পড়ছে। জাহাজটা পানিতে ভরে যেতে লাগল । যাত্রীরা হইচই করছে, চিৎকার করছে । কিন্তু ঝড়ের দাপট এত বেশি, তীব্র যে, তার শোর এতগুলো যাত্রীর সম্মিলিত চিৎকারকে ছাপিয়ে ফেলছে । নিজেদের চিৎকারের শব্দ নয়- প্রবল ঝড়ের চিৎকারই সবার কানে বাজছে । ঝড়ের এই চিৎকার গগনবিদারী, হৃদয়বিদারী । জাহাজ জাহাজচালকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিপুলসংখ্যক যাত্রীবাহী এই নৌযানটা নিজেকে প্রবল ঝড় আর ঝড়বিক্ষুব্ধ সাগরের করুণার উপর ছেড়ে দিয়েছে । এবার শব্দ-সাড়া যা কানে আসতে লাগল, তার অর্থ হলো, যেন কারও কোনো আপনজন নদীতে পড়ে গেছে। যাত্রীরা একজন-দুজন করে নদীতে ডুবে যেতে শুরু করেছে। ঝড় জাহাজটাকে কুলের কাছাকাছি এনে দিয়েছে । কিন্তু জাহাজের মধ্যে এতখানি পানি ঢুকে পড়েছে যে, এখন যেকোনো মুহূর্তে জাহাজটা ডুবে যাবে । ঝড়ের গতি প্রতি মুহূর্তেই তীব-থেকে-তীব্রতর হচ্ছে । এবার জাহাজ এক দিক থেকে ডুবে যেতে লাগল । একজায়গা থেকে জাহাজের তিন-চারটা তক্তা খুলে গেছে এবং সেদিক দিয়েই পানি ঢুকতে গিয়ে জাহাজটা কাত হয়ে গেছে । যাত্রীরা নদীতে ঝাপিয়ে পড়েছে । অল্পক্ষণের মধ্যেই জাহাজটা পুরোপুরি তলিয়ে গেল । চা রাত পোহানোর পর দেখা গেল, কয়েক টুকরা মেঘ আকাশে ঘুরে ফিরছে । তাদের মাঝে একধরনের নিম্পাপতার ছাপ । নদীটা শান্ত , যেন রাতে তার মাঝে কোনো অঘটনই ঘটেনি । অথচ এই নদীটা-ই না-জানি কত ক্ষনিকের মধ্যে কত মায়ের বুক খালি করেছে! কত নারীকে বিধবা করেছে! কত শিশু-কিশোরকে পিতৃ-মাতৃহারা করেছে! কত আদমসস্তানকে মুহূর্তের মধ্যে আপন পেটে পুরে হজম করেছে! কুলে খানিক দৃরে-দূরে কিছু মানুষ চোখে পড়ল । তাদের কয়েকজন এমনভাবে পড়ে আছে, যেন তারা চৈতন্য হারিয়ে ফেলেছে । আবার কতক পা টেনে-টেনে হাটছে। এরা সেই কজন ভাগ্যবান মানুষ, যারা ঝড়ের থাবা আর সলিল-সমাধি থেকে রক্ষা পেয়ে কুলে এসে পৌছেছে । এরা সীতার জানত | ঝড় তাদের উপর এটুকু দয়া করেছে যে, জাহাজটাকে কুলের কাছাকাছি এনে দিয়েছিল । কিন্তু জাহাজ যেখানটায় ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।