Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১৩১ একদিকে দিগন্তে বিজলি চমকাচ্ছে । আকাশে মেঘ জমছে। বাতাস একদম ঝিম মেরে আছে । একেবারে থমথমে অবস্থা । জাহাজের পাল একটা সাধারণ কাপড়ের মতো ফড়ফড় করছে, যার ফলে জাহাজের গতি একদম থেমে আছে । ইবনে মুসলমান গোয়েন্দার পাশে গিয়ে দীড়াল । দুজনই রেলিং ধরে চাদের আলোয় ঝলমল করা নদীর সুষমা উপভোগ করতে লাগল । তারপর তারা আকাশের দিগন্তে দ্রুত উঠে আসা মেঘের প্রতি তাকাল । দেখতে-না-দেখতে মেঘমালা চাঁদটাকে ঢেকে ফেলল । ইবনে সামেরের বন্ধুঘয়ও ছাদে উঠে এসেছে । তারা ধীরে-ধীরে ইবনে সামের ও মুসলমান গোয়েন্দার কাছে এগিয়ে আসছে । ইবনে সামের সময়টা বেশ যুৎসই নির্বাচন করেছিল । সেইসঙ্গে মেঘরাশি তাকে বাড়তি একটু সহযোগিতা করল যে, চাদটাকে ঢেকে রাতটাকে ঘোর অন্ধকার বানিয়ে দিল। এবার তিনজনের পক্ষে মুসলমান গোয়েন্দাকে তুলে নদীতে ফেলে দেওয়া একদম সহজ হয়ে গেছে । তাদের এই অপকর্মটা দেখবার মতো কোনো লোক ধারে-কাছে নেই। ইবনে সামেরের বন্ধুরা কাছে এসে পৌছলে হঠাৎ তীব্র বায়ু ছুটতে শুরু করল। সবাই অনুভব করল, বাতাস স্বাভাবিকের চেয়ে বেশি ঠাণ্ডা । তিনজন চোখাচুখি করল । তার মানে, আর বিলম্ব না করে কাজটা এখনই সমাধা করে ফেলা দরকার । কয়েক মুহূর্তের মধ্যে তারা তাদের শিকারটাকে মেরে ফেলবে বলে । “ও হে ভাইয়েরা!'_ তারা খানিক দূর থেকে হাক শুনতে পেল- “যে যেখানে আছ, এখনই নিচে চলে আসো । ঝড় আসছে । নাহয় নদীতে পড়ে যাবে । তাড়াতাড়ি এসো; নিচে চলে যাও ।' সবাই ওদিকে ফিরে তাকাল । জাহাজের দু-তিনজন কর্মচারী এদৈক দৌড়ে আসছে । তাদের একজন এদের নিচে চলে যেতে বলল । এরা জায়গা থেকে সরে ধীরে-ধীরে হাটতে লাগল ৷ ইবনে সামের ও তার বন্ধুরা দেখল, জাহাজের কর্মচারীরে মাঝে অস্থিরতা তৈরি হয়ে গেছে । তারা ছোটাছুটি-দৌড়াদৌড়ি করছে। সন্ভবত তারা সবাই উপরে উঠে এসেছে এবং পালগুলোর রশি টানতে শুরু করেছে । অল্পক্ষণ পর বাতাসে গতি আরও বেড়ে গেল এবং যথারীতি ঝড়ের রূপ ধারণ করল । তারপর এমন মুষলধারা বৃষ্টি শুরু হলো যে, উপরে দাড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ল । জাহাজটা কাগজের নৌকার মতো দুলতে শুরু করল । পরক্ষণেই মনে হলো, যেন মস্ত কোনো শক্তি জাহাজটাকে উপরে তুলে-তুলে সমুদ্রপিঠে আছাড় মারছে। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।