অনিঃশেষ আলো $ ১৩০ হয়েই তাদের এই মিশনে যাত্রা এবং আবেগেরই কারণে এত কথা বলা । এবার আরেকটি আবেগের প্রাণ দিল আরেকবার । তিনজন মিলে সিদ্ধান্ত নিল, রাতে সুযোগমতো লোকটাকে বেঁধে নদীতে ফেলে দেব; তবেই ল্যাঠা চুকে যাবে । ইবনে সামের বলল, কাজটা আজ রাতেই সমাধা করে ফেলতে হবে; দেরি করা যাবে না। “আমার সঙ্গে তার আলাপ-পরিচয় খুবই ভালো'_ ইবনে সামের বলল- “আমি যদি বলি, চলো; ছাদে গিয়ে কথা বলি, তাহলে সঙ্গে-সঙ্গে রাজি হয়ে যাবে । এনে তাকে এমন একটা জায়গায় দীড় করাব যে, কেউ তাকে দেখতে পাবে না । এই কাজটা আমরা রাতে করব । আমরা তাকে একটা ঠেলা দিয়ে নদীতে ফেলে দেব | কেউ দেখবে না আর জাহাজ সামনের দিকে এগিয়ে যাবে ।' ইবনে সামের সেদিনই সন্ধ্যায় মুসলমান গোয়েন্দার সঙ্গে দেখা করল এবং অকৃত্রিম বন্ধুসুলভ হদ্যতা প্রকাশ করল | বলল, আজ রাতে তোমার সাথে আমার দীর্ঘ সময় বসতে হবে । মুসলমান গোয়েন্দা জিজ্ঞেস করল, বিশেষ কোনো কথা আছে, নাকি এমনি সময় কাটাতে চাও?' “আমি অনেক চিন্তা করেছি'- “অবশেষে তোমার কথাগুলো আমার মাথায় ধরেছে, খোদার উপাসনা একই নিয়মে করতে হবে এমন কোনো বিধান নেই । তোমাকে ধর্মপণ্ডিত ও বিজ্ঞ লোক বলে মনে হচ্ছে । আমি তোমার শিষ্যত্ব বরণ করে নিচ্ছি। আজ রাতেই আমি তোমার থেকে পাঠ শিখতে চাই । আমি আসলে একজন অস্থির মনে মানুষ । বোধহয় খোদা আমার উপর অসস্তষ্ট । তোমাকে আমি আমার জীবন- কাহিনী শোনাতে চাই ।' “যখনই বলবে আমি উপরে চলে যাব'- মুসলমান গোয়েন্দা বলল- “বললে সারাটা রাত তোমার সঙ্গে আমি উপরে বসে থাকব ।' ইবনে সামের তাকে একটা সময় বলল, যখন যাত্রীরা সবাই আপন-আপন জায়গায় শুয়ে পড়ে, মানুষের হাটাচলা বন্ধ হয়ে যায় এবং ছাদে কেউ ওঠে না । মুসলমান বলল, ঠিক আছে; আমি এসে পড়ব । ইবনে সামের ও তার বদ্ধুরা খুব খুশি হলো এবং মুসলমান গোয়েন্দাকে নদীতে নিক্ষেপ করার আয়োজন সম্পন্ন করে প্রস্তুত হয়ে রইল । সেরাতে জাহাজ প্রায় অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছে। মুসলমান গোয়েন্দা নির্ধারিত সময়ে ছাদে উঠে গেল । পরক্ষণেই ইবনে সামেরও তার কাছে পৌছে গেল । যাত্রীরা নিচে ঘুমিয়ে পড়েছে। ছাদে এক আছে ইবনে সামের আর আছে সুসলমান গোয়েন্দা । আরও দু-তিনজন লোক আলাদা একজায়গায় রেলিংয়ের সঙ্গে ঠেস দিয়ে দীড়িয়ে জোতম্না রাতে সমুদ্রের নজরকাড়া দৃশ্য উপভোগ করছে। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।