Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩ চরিব্রেরই অংশ ছিল । এ ব্যাপারে তাদের কোনো নির্দেশনা প্রদানের আবশ্যকতা ছিল না। অগ্রযাত্রা থামিয়ে দেওয়া ছিল পরম বুদ্ধিমত্তা । এটি ছিল হযরত ওমর (রা.)-এর সামরিক দক্ষতা ও দৃরদর্শিতার কারিশমা | তীর জানা ছিল, মুজাহিদরা জয়ের আনন্দে মাতোয়ারা । তাদের মাঝে জিহাদের জযবা ছিল, শাহাদাদের তামান্না ছিল । কিন্ত তার এটিও জানা ছিল যে, তারাও তো রক্ত-মাংসেরই 'মানুষ- লোহার তৈরি কোনো বস্তু নয় । এমনও তো হতে পারে, তাদের দেহ জবাব দিয়ে বসবে আর শাম ছেড়ে পলায়মান রোমানরা কোথাও পা জমিয়ে মোড় ঘুরিয়ে ফিরে এসে পরাজয়কে জয়ে পরিণত করে দেবে । মুজাহিদদের আনন্দের কোনো সীমা ছিল না। তারা জয়ের আনন্দে বাগবাগ ছিলেন। সালারগণ তাদের দ্বারা শোকরানা নামায পড়িয়ে থাকবেন নিশ্চয় । সিপাহসালার আবু উবায়দা (রা.) হালবের জয়ের সংবাদ পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌছে গেলেন । সিপাহসালার আবু উবায়দা (রা.) কোন নামাযের ইমামত করেছেন, ইতিহাস দ্বারা তার কোনো প্রমাণ পাওয়া যায় না । তবে তিনি এসে নামাযের ইমামত করেছেন, এই তথ্য নিশ্চিতভাবে প্রমাণিত । নামাযের পরে তিনি মুজাহিদদের উদ্দেশে ভাষণ দান করেন । তার সেই সংক্ষিপ্ত ভাষণটি ইতিহাসের পাতায় শব্দে-শব্দে সংরক্ষিত আছে । তিনি শামের বিজয়ে মুজাহিদদের মুবারকবাদ জানানোর পর বললেন-_ “পবিত্র কুরআনে আল্লাহপাক যে-সাহায্যের ওয়াদা দিয়েছেন, সেই সাহায্যের কল্যাণে আমরা আমাদের কর্তব্য পালন করেছি যে, বাতিলের আরও একটা শক্তিকে পিষে ইসলামি সালতানাতের সীমানাকে আরও সম্প্রসারিত করে দিয়েছি । ইসলামি সালতানাতের কোনো সীমানা থাকে না । আমরা নিজেদের রাজত্বের জন্য নয়- আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঘর থেকে বের হয়েছি । এই জমিন পুরোটাই আল্লাহর | আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর কারও আইন চলতে পারে না । শহীদগণ আল্লাহর পথে তার সন্তুষ্টির জন্য জীবন কুরবান করে দিয়েছেন । যারা শাহাদাতবরণ করেছেন, তাদের তো আল্লাহ নিজের কাছে আশ্রয় প্রদান করেছেন । কিন্তু সেই লোকগুলোর কুরবানি দেখুন, যাদের কেউ পা থেকে, কেউ হাত থেকে, কেউবা দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত হয়ে বেঁচে আছেন এবং বাকি জীবন গঙ্গুত্ব নিয়ে অতিবাহিত করবেন । কিন্তু তারা কারও মুখাপেক্ষী থাকবেন না । তাদের, তাদের স্ত্রী-সম্তানদের ও পিতামাতার জীবিকার ভার আল্লাহ নিজের জিম্মায় নিয়ে রেখেছেন । শহীদ ও পক্গুত্ববরণকারীদের স্ত্রী-সন্তান ও সংশ্লিষ্টদের সেই ভূমি জীবিকা দান করবে, যাকে তারা আপন রক্ত দ্বারা সিঞ্রিত করেছেন । নিজেদের দুনিয়ার চোখে দেখো না। তোমাদের সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে । তোমরা ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।