Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২৯ লোকটা না? হ্যা; সে-ই তো মনে হয় । আবার ভাবল, নাকি অন্য কেউ? চেহারায়- চেহারায় মিলও থাকতে পারে । নিশ্চিত হওয়ার জন্য ইবনে সামের তার কাছে গিয়ে ভালো করে দেখল । ইবনে সামেরের মনে সন্দেহটা এজন্য জেগেছিল যে, লোকটি নামায পড়ছিল । সে তো নিজেকে খ্রিস্টান দাবি করেছিল । এ যদি সেই লোক হয়, তাহলে এ নামায পড়বে কেন? নামায তো মুসলমানরা পড়ে! লোকটি ঈশার নামায পড়ছিল এবং তার পাশে দীড়িয়ে আরও দুজন লোক নামায আদায় করছিল । “বলেছিলে, তুমি খ্রিস্টান'- ইবনে সামের তাকে জিজ্ঞাসা করল- “তুমি নামায পড়ছ কেন? নামায তো মুসলমানরা পড়েঃ' “আমি দরবেশ মানুষ'- লোকটি উত্তর দিল- “ফরজ হলো খোদার এবাদত করা । এবাদত একই নিয়মে করতে হবে এমন কোনো কথা নেই । তুমি দেখেছ, আমি নামায পড়ছিলাম । কিন্তু আমি মুসলমানি নামায পড়িনি । এই নিয়মে আমি খোদাকে স্মরণ করছিলাম ।' ইবনে সামেরের মন প্রবোধ মানল না । সে প্রশ্নোত্তরের ধারা শুরু করে দিল আর লোকটিও যুক্তি-তর্কের মাধ্যমে তাকে বোঝাতে থাকল । অবশেষে ইবনে সামের সেখান থেকে উঠে বন্ধুদের কাছে চলে গেল । সে নিশ্চিত হয়ে গেল, লোকটি ধিস্টান নয়- মুসলমান । ব্যাপারটা সে সঙ্গীদের জানাল এবং অভিমত ব্যক্ত করল, এ ধরনের মানুষ সাধারণ গোয়েন্দা হয়ে থাকে; এই লোকটাকেও আমার গোয়েন্দা বলেই প্রতীয়মান হচ্ছে । পরদিন তারা বিভিন্ন যাত্রীকে জিজ্ঞেস করে জানতে পারল এবং নিশ্চিত হলো, লোকটি মুসলমান এবং আরবি । তবে কারুরই জানা ছিল না, লোকটি গোয়েন্দাও বটে। সত্য হলো, লোকটি মুসলমান এবং গোয়েন্দা, যাকে গোয়েন্দাগিরি করারই জন্য মিশর পাঠানো হয়েছিল । আর রাতে জাহাজের ছাড়ে তার পাশে দীড়িয়ে যে-দুজন লোক নামায পড়ছিল, তারা এর সহকর্মী । তবে মিশরে এদের কোন মিশন নিয়ে পাঠানো হয়েছিল এতিহাসিকরা সেই তথ্য লিখেননি । ব্যাপারটায় ইবনে সামের বড় বেশি বিচলিত হয়ে পড়ল । কারণ, মুসলমান গোয়েন্দা তার পেট থেকে অনেক তথ্য বের করে নিয়েছে । এখন তার পুরোপুরিই বুঝে আসছে, লোকটা আসলেই গোয়েন্দা । কেননা, গোয়েন্দা না হলে এভাবে কথা নিতে পারে না। ইবনে সামের আবেগপ্রবণ ও উন্মাদ প্রকৃকির মানুষ । তার সহকর্মীরা তারই মতো । মাথা খাটিয়ে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা একজনেরও নেই । আবেগতাড়িত অনিঃশেষ আলো-২/৯ ূ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।