Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২৮ অঞ্চলটা মরুভূমি | খ্রিস্টবাদের নামে সে এত দীর্ঘ সফর ও নানা কষ-যন্ত্রণা মানসিকভাবে বরণ করে নিয়েছে এবং সহকর্মীদেরও ব্যাপারটা অবহিত করে রেখেছে । তাদের কাছে ঘোড়া ছিল । তাই বেশি বিচলিত হওয়া আবশ্যক মনে করল না। তারা খ্রিস্টানদের মধ্য থেকে চার-পাঁচজন নেতৃস্থানীয় ব্যক্তিকে বেছে নিল এবং কথা বলে-বলে তাদের ঘনিষ্ঠ বানিয়ে নিল । ঘটনাক্রমে তাদের একজন ছিল শামেরই কোনো এক গোত্রের অধিপতি । লোকগুলোকে তারা মুসলমানদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে শুরু করল । দুপক্ষে মতবিনিময় হলো । এমনকি কথা কাটাকাটিও হলো । কিন্তু শেষ পর্যস্ত তারা ইবনে সামেরের মিশনের সঙ্গে একাত্ম হতে বাধ্য হলো । ইবনে সামের ও তার বন্ধুরা এই খ্রিস্টান নেতাদের বলল, আপনারাও শাম গিয়ে ওখানকার খিস্টান গোত্রগুলোকে বিদ্রোহের জন্য প্রস্তুত করুন । মধ্যবয়সী আরেক বরিস্টানের সঙ্গে তাদের দেখা হলো । ইবনে সামের ও তার বন্ধুরা বিশেষভাবে অনুভব করল, এই লোকটা খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ | যখন কথা বলে তার বক্তব্য অন্যদের খুবই প্রভাবিত করে । একদিন তারা লোকটাকে ঘিরে বসল এবং জিজ্ঞেস করল, আপনার বাড়ি কোথায়? সে শামের. একটা শহরের নাম বলল, আমি অমুক শহরের বাসিন্দা ৷ ইবনে সামের ও তার বন্ধুরা তাকে অনেক কিছু বোঝাল | অবশেষে বলল, শামে যদি ধ্রিস্টানরা বিদ্রোহ করে, তাহলে অন্তত ওই দেশটির ওপর ধ্রিস্টানদের রাজতু প্রতিষ্ঠিত হয়ে যাবে । লোকটি তাতে সমর্থন জানাল এবং জিজ্ঞেস করল, কিন্তু এটা কীভাবে সম্ভব হবে এবং আপানারা কী জন্য আসছেন । ইবনে সামের তাকে জানিয়ে দিল, আমরা এই মিশন নিয়েই এসেছি এবং ওখানে গিয়ে আমরা একটা আন্ডারওয়ার্্ড গড়ে তুলব এবং গোপনে কাজ চালিয়ে যাব । এ ক্ষেত্রে সম্রাট হেরাকল, মুকাওকিস ও পাদরি বিরয়ামিন এদের কার কী দৃষ্টিভঙ্গি লোকটি এদের কাছ থেকে সেই তথ্যও জেনে নিল । গোয়েন্দা বিনয়ামিনকে যে- তথ্যগুলো সরবরাহ করেছিল, ইবনে সামের লোকটিকে তাও শুনিয়ে দিল ৷ রোমান বাহিনী এখন কী অবস্থায় আছে, তারা কী করছে এসব তথ্যও সে খুটিয়ে-খুটিয়ে তাদের কাছ থেকে বের করে নিল । ইবনে সামের নিজে একজন সৈনিক | আবার বিনয়ামিনের কাছে অবস্থান করে সেখান থেকেও অনেক তথ্য জানতে পেরেছিল । এসব নিজের জানা সমস্ত তথ্য এই লোকটির দিয়ে দিল । একরাতে ইবনে সামের জাহাজের ছাদে গেল । আকাশে জোসনা ছিল । ফলে ছাদটা আলোয় ফকফক করছিল । ইবনে সামের ছাদে পায়চারি করতে লাগল । হঠাৎ এই লোকটা তার সামনে পড়ল । ইবনে সামেরের মনে সন্দেহ জাগল, এ কি সেই ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।