অনিঃশেষ আলো $ ১২৭ সামেরের জন্য । সে সেনাবাহিনীর পলাতক খুনী । তার চেষ্টা ছিল, ভ্রমণপথে যেন কেউ তাকে চিনতে না পায়। তারা লোরালয় ও সেনাচৌকিগুলো এড়িয়ে দূর-দূরাস্তের জনমানবহীন অঞ্চল দিয়ে পথ চলছে । ইবনে সামের অনেক বড় দাড়ি রেখেছে এবং একজন পাদরির বেশ ধারণ করেছে । মিশর সেনাবাহিনীর একজন দায়িত্বশীল ছিল বিধায় ইবনে সামেরের পথ-ঘাট অনেক চেনা । তার জানা আছে, মিশরের পূর্বাঞ্চলে লোহিত সাগর ও সুয়েজ খালে নিয়মতান্ত্রিক বন্দর রয়েছে । কিন্তু ওখানে তাকে কেউ-না-কেউ চিনে ফেলতে পারে । কারণ, ওখানে সেনাবাহিনীর উপস্থিতির আশঙ্কা বিদ্যমান । তার জানা ছিল, কোনো-কোনো জায়গা থেকে এমন কিছু জাহাজও পাওয়া যায়, যেগুলো নিয়মতান্ত্রিক বন্দরগুলোতে ঘাট ধরে না। তিন দিন পথ চলার পর তারা লোহিত সাগরের কুলে গিয়ে পৌঁছল, যেখান থেকে সুয়েজ খালের যাত্রা শুরু । তারা এমন একটা জায়গায় গিয়ে যাত্রাবিরতি দিল, যেখানে ছোট-ছোট পালতোলা নৌকা পাওয়া যেতে পারে । ঘোড়াগুলোকেও তারা সঙ্গে করে নিয়ে যেতে চাচ্ছে । জাহাজে করে ঘোড়া বহন করার নিয়ম আছে। এখানে এসে তারা জানতে পারল, তিন-চার দিনের মধ্যে একটা জাহাজ প্রস্তুত হয়ে যাবে। জাহাজ প্রস্তত হয়ে গেল । আরবের কূলে পৌছতে যে-পরিমাণ অর্থ-কড়ি দরকার, তা এদের কাছে আছে । জাহাজটাও এতখানি বড় যে, তারা ঘোড়াও নিয়ে নিতে পারল । সোজাসুজি পথে এখান থেকে আরবের কুল পর্যস্ত দূরত্ব একশো মাইলের সামান্য বেশি। কিন্তু এই জাহাজ পথে আরেকটা ঘাট ধরবে বলে যাবে অনেকখানি পথ ঘুরে, যে-পথের দূরত্ব সাড়ে তিনশো মাইল । এতখানি পথ অতিক্রম করে গন্তব্যে পৌছতে সময় লাগবে কয়েক দিন । জাহাজ নোঙর খুলে পাল তুলে দিল। বন্দর ছেড়ে জাহাজ গন্তব্যপানে চলতে শুরু করল । কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইবনে সামের তার বন্ধুদের পরামর্শ দিল, জাহাজের যাত্রীদের সাথে মিশে আমাদের খাতির জমাতে হবে । যারা এদের মধ্যে খ্রিস্টান আছে, তাদেরকে আমাদের মিশনের জন্য প্রস্তুত করতে হবে । তারা সেদিনই যাত্রীদের সাথে মিশতে শুরু করল । দুদিনেই তারা জেনে ফেলল, এই জাহাজের যাত্রীদের কারা খ্রিস্টান আর কারা মুসলমান । কতজন খ্রিস্টান আর কতজন মুসলমান । ইবনে সামেরের এ-ও জানা ছিল, এই জাহাজ তাদের আরবের কোনো ঘাটে নিয়ে নামাবে, সেখান থেকে শাম যেতে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এই পুরো ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।