অনিঃশেষ আলো $ ১২৬ “বিনয়ামিনের চিস্তাধারা ভিন্ন কিছু'_ গোয়েন্দা বন্ধু বলল- “তার বক্তব্য হলো, শামে বিদ্রোহ না হওয়া উচিত, যাতে মুসলমানরা মহামারির প্রভাব থেকে বেরিয়ে প্রস্তুত হয়ে যেতে পারে এবং মিশরের উপর আক্রমণ করে রোমান বাহিনীকে এখান থেকে তাড়িয়ে দেয় ।' “এমনটা হবে না'- ইবনে সামেরের বন্ধু আবেগপূর্ণ ও ক্ষোভমেশানো কণ্ঠে বলল- “তার অর্থ তো এই দীড়াল যে, শামের উপর তো মুসলমানদের রাজত্ব আছেই; মিশরের উপরও তাদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে! না-না; আমরা মিশরে বিদ্রোহ করাব । তিনজন নিজেদের মতো করে একটা পরিকল্পনা তৈরির কাজ শুরু করে দিল । চিন্তা করল, শামে বিদ্রোহ উসকে দিতে এখান থেকে কিছু লোক পাঠাতে হবে, যারা ওখানে গোপন পন্থায় মানুষকে মুসলমানদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলবে । তাদের ধারণা ছিল, এই কাজটি তারা নিজেরাও করতে পারে এবং এটি তাদের ধর্মীয় কর্তব্যও | তাদের বিবেকের উপর ধর্মীয় উন্মাদনা ও কঠোরতা চেপে বসল । তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল, বিনয়ামিনকে না জানিয়ে তারা এখান থেকে বেরিয়ে শাম চলে যাবে । আইনি এখন ইবনে সামেরের স্ত্রী । সেও এই তিন বন্ধুর আসরগুলোতে অংশগ্রহণ করছিল এবং তাদের কথাবার্তা শুনছিল । মেয়েটা তরুণী এবং খুবই সুন্দরী । তার মাঝে বিশেষ ধরনের চঞ্চলতা ও প্রাণবস্ততা ছিল । ইবনে সামেরের দুই বন্ধুর সঙ্গে সে পুরোপরি অকপট ও অকৃত্রিম হয়ে গিয়েছিল । ইবনে সামের ও তার বন্ধুদের চিন্তার সঙ্গে সেও একাত্মতা ঘোষণা করল । বিনয়ামিনের আস্তানায় ঘোড়া থাকত | একরাতে তারা চারটা ঘোড়া প্রস্তুত করে নিল এবং লুকিয়ে-লুকিয়ে সেখান থেকে পালিয়ে এল । বিনয়ামিনের আস্তানায় কোনো পাহারা ছিল না। কাজেই তাদের পলায়ন দেখার মতো কেউ ছিল না। একটা ঘোড়ায় আইনি আর বাকি তিনটাতে তিন বন্ধু চড়ে ছুটতে শুরু করল । এলাকাটা ছিল বালুকাময় ৷ ফলে পলায়মান ঘোড়াগুলোর পায়ের আওয়াজ কারও কানে গেল না। তারা অনেক দূর চলে গেল। সং সস সকালে বিনয়ামিন দেখতে পেলেন, তারা চারজন উধাও । আস্তাবলে ঘোড়াও চারটা কম ৷ তখন তিনি শুধু এটুকু বললেন, খোদা! ওদের তুমি নিরাপদের রাখো ৷ তারা যদি এসকান্দারিয়া চলে যেত, তাহলে আস্তাকিয়াগামী নৌজাহাজ পেয়ে যেত । কিন্ত তাদের জন্য সতর্কতা অবলম্বন জরুরি ছিল | এটা বেশি প্রয়োজন ছিল ইবনে ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।