অনিঃশেষ আলো $ ১২৫ ফস দুর্তিক্ষিসৃষ্ট পরিস্থিতির কারণে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) ভাবনায় পড়ে গেলেন, রোমানরা কিংবা ইরানিরা যদি আক্রমণ করে বসে, তাহলে তো মারাত্মক সমস্যা তৈরি হয়ে যাবে! কিন্তু তার অর্থ এই ছিল না যে, এই পরিস্থিতিতে মুসলমানরা আক্রমণের চাপ সামলাতে পারবে না এবং শামের দখল ছেড়ে পিছিয়ে আসতে বাধ্য হবে৷ কিন্ত এই চিন্তাটা হযরত ওমরের মাথায় এখনও আসেনি যে, প্রকাশ্য আক্রমণের পরিবর্তে আন্ডারগ্রাউর্ড আক্রমণও আসতে পারে এবং হেরাকল-এর রাজদরবারে শামে খ্রিস্টানদের ছারা বিদ্রোহ ঘটানোর সম্ভাবনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে । বিনয়ামিনের কাছে আরও জনাকতক খ্রিস্টান এসে অবস্থান নিয়েছে। তাদের কয়েকজন বিনয়ামিনের গোপন সংগঠনের সদস্য । এক-দুজন ইবনে সামেরের মতো পলাতক আসামী । তাদের দুজন ইবনে সামেরের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে গেল । তারাও ইবনে সামেরের মতো ধর্মোন্মাদ ছিল । দুজনই ইবনে সামেরেরই মতো রোমান ও মুসলমানদের ঘোর বিরোধী । বিনয়ামিনের কাছে দীর্ঘ রিপোর্ট নিয়ে যে-দুজন গোয়েন্দা এসেছিল, তাদের একজন ইবনে সামেরের একবন্ধুর ঘনিষ্ট সুহৃদ । সে তার বন্ধুকে রিপোর্টের গুরুতুর্পণ তথ্যগুলো জানিয়ে দিল। “তার মানে কি শামের খিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করবে?' ইবনে সামেরের বন্ধু জিজ্ঞেস করল । “না'- গোয়েন্দা উত্তর দিল- 'বিনয়ামিন বিদ্রোহের পক্ষে নন। তার যুক্তি হলো, ইতিপূর্বে শামের খ্রেস্টানরা বিদ্বোহ করে শোচনীয়রূপে ব্যর্থ হয়েছে । ওদিকে হেরাকল-এর বিশপ কায়রাসও বিদ্বোহের বিপক্ষে ।' “সম্রাট হেরাকল কি শামের উপর আক্রমণ চালাবেন না?' ইবনে সামেরের বন্ধু জিজ্ঞেস করল । “না'- গোয়েন্দা উত্তর দিল- 'হেরাকল আসলে কী করবেন দিশা ঠিক করতে পারছেন না । তিনি দ্বিধায় পড়ে আছেন । “এরা মুসলমানদের আত্মসংবরণের সুযোগ দিয়ে দিচ্ছে'- ইবনে সামেরের বন্ধু তাচ্ছিল্যের সুরে বলল- “আক্রমণের এটিই মোক্ষম সময় । এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে মুসলমানরা পুনরায় শক্তি অর্জন করবে এবং মিশরি বাহিনীকে আগেরবারেরই মতো শোচনীয়ভাবে পরাজিত করে তাড়িয়ে দেবে । ইবনে সামের ও তার এই দু-বন্ধু বুদ্ধি-বিবেক দ্বারা কম এবং আবেগ দ্বারা প্রভাবিত হয়ে বেশি চিন্তা করছিল । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।