Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২৪ ২৩ হিজরির ২৬ যুলহজ্জ বুধবার এক ঘাতক মসজিদে আমীরুল যুমিনীন হযরত ওমর (রাযি.)কে শহীদ করেছিল । ঘাতকে নাম ছিল আবু লুলু ফিরোজ । লোকটা হুজরা ইবনে শু'বা (রোযি.)-এর ধ্রিস্টান গোলাম ছিল । গ্রেফতার হওয়ার পর সে নিজেরই খঞ্জর দ্বারা আত্মহত্যা করেছিল । লোকটা ছিল ইরানি এবং নাহাওন্দে যুদ্ধবন্দি হয়ে এসেছিল । হযরত ওমর (রোযি.)-এর পুত্র অনুসন্ধানে বের হলেন, লোকটা হযরত ওমরকে শুধু ব্যক্তিগত কারণে হত্যা করা হলো, নাকি এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। ঘাতকের খগ্ররটা জব্দ করা হলো । নীরিক্ষা করে দেখা হলো, এটা সাধারণ কোনো থঞ্জরের মতো ছিল না। বরং তার বাটটা ছিল মধ্যখানে এবং একটার বদলে দুটা খঞ্জর | একটা ফলা একদিকে, একটা অপরদিকে । ইতিহাস বলছে, হযরত আবুবকর (রাযি.)-এর পুত্র হযরত আবদুর রহমান থখঞ্জরটা দেখে ভাবনায় পড়ে গিয়েছিলেন । “আল্লাহর কসম!'_ আবদুর রহমান ইবনে আবী বকর বললেন- “আমি হরমুজানকে দুজন লোকের সঙ্গে দীড়িয়ে ফিসফিস করতে দেখেছি । তাদের একজন জুফায়না আর অপরজন অভিশপ্ত ঘাতক ফিরোজ । আমাকে দেখে এরা তিনজনই চমকে উঠেছিল । যখন তড়িঘড়ি এদিক-ওদিক সরে যেতে লাগল, তখন এই খঞ্জরটা পড়ে গিয়েছিল । আবুলুলু খঞ্জরটা তুলে নিয়ে হেটে গিয়েছিল ।” আবদুর রহমান ইবনে আবী বকর (রোি.)-এর এই জবানবন্দি শুনে প্রবীণ সাহাবি হযরত আবদুর রহমান ইবনে আওফ (োযি.) অভিমত ব্যক্ত করলেন, এর দ্বারা প্রমাণিত হচ্ছে, হরমুজান ও জুফায়না হযরত ওমর (রাযি.)-এর এই হত্যাকাণ্ডে জড়িত । হযরত ওমর (রোযি.)-এর পুত্র উবায়দুল্লাহ যখন এসব তথ্য-প্রমাণ এবং প্রবীণ সাহাবিগণের অভিমত শুননেল, তিনি তেলে-বেগুনে জ্বলে উঠে তরাবারি হাতে করে ছুটে গেলেন । প্রথমে তিনি হরমুজানের ঘরে গেলেন এবং তাকে ডেকে বাইরে আনলেন । বললেন, আমার সঙ্গে এসো; আমার ঘোড়াটা একটু দেখো । হরমুজান তার সামনে-সামনে হাটতে শুরু করল । তিনি পিছন থেকে এক আঘাতে তার মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন । হরমুজানের ইহলীলা সাঙ্গ হয়ে গেল। সেখান থেকে তিনি জুফায়নার ঘরে গেলেন এবং তাকেও হত্যা করে ফেললেন। তারপর ঘাতক আবুলুলুর ঘরে গেলেন । ঘরে তার ছোট একটা মেয়ে ছিল । তিনি মেয়েটাকেও হত্যা করে ফেললেন । তারপর চরম উত্তেজনা ও উন্মাদনার মধ্যে তরবারিটা ঘোরাতে-ঘোরাতে ছুটতে শুরু করলেন আর বলছিলেন, আমি একটাও ইরানি ও অমুসলিম গোলাম জীবিত রাখব না ৷ ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।