Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২৩ হযরত ওমর (রাযি.)-এর ক্ষোভ ও রোষ দেখে হযরত আনাস ইবনে মালিককে আবারও হস্তক্ষেপ করতে হলো। তিনি হযরত ওমরকে উদ্দেশ করে বললেন, হরমুজান প্রতারণার মাধ্যমে আপনার থেকে জীবনের নিরাপত্তা আদায় করে নিয়েছে। “তুমি কী বলছ আনাস!'- হতচকিত হয়ে হযরত ওমর জিজ্ঞেস করলেন- “যে- মানুষটা আমাদের দামি-দামি সালারদের হত্যা করল, তাকে আমি কীভাবে জীবনের নিরাপত্তা দিতে পারি! আমি বুঝতে পারলাম না, প্রতারণার মাধ্যমে এ কীভাবে আমার থেকে জীবনের নিরাপত্তা আদায় করে নিল! “আমীরুল মুমিনীন! হযরত আনাস রোযি.) বললেন- 'এ বলেছিল, আমি আশঙ্কা করছি, পানিটুকু পান করা হয়ে গেলেই আপনি আমাকে হত্যা করে ফেলবেন । আপনি বলেছিলেন, এই পানিটুকু পান না করা পর্যন্ত আমি তোমাকে হত্যা করব না। হরমুজান পানিটুকু পান না করে একধারে সরিয়ে রেখেছেন । এখন তো ইনি পানি পান করবেনই না।' “আরে ইরানের চালবাজ সেনাপতি! হযরত ওমর (রাযি.) রোষকষায়িত লোচনে হরমুজানের চোখে চোখ রেখে বললেন- “আমাকে তুমি ধোকা দিয়েছ! আল্লাহর কসম, ধোকাটা আমি এজন্য খেয়েছি যে, আমি মুসলমান । মুসলমান উগড়ানো কথা গলাধঃকরণ করে না ।' “খলীফাতুল মুসলিমীন!'- হরমুজান মিটিমিটি হাসলেন এবং ডান হাতটা হযরত ওমর (রাযি.)-এর প্রতি এগিয়ে দিলেন- “আমি ইসলাম গ্রহণ করছি। আর এ লক্ষ্যেই আমি এখানে এসেছি ।' ইরানের বড় মাপের একজন সেনাপতি- যিনি রাজপরিবারের সদস্য ছিলেন_ ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন । পরক্ষণেই তিনি হযরত ওমর (রাযি.)-এর কাছে অনুমতি চাইলেন, আমি অবশিষ্ট জীবনটুকু মদিনাতেই কাটিয়ে দিতে চাই । হযরত ওমর তাকে অনুমতি দিলেন এবং তার নামে বার্ষিক দু-হাজার দেরহাম ভাতা চালু করে দিলেন । দুজন এঁতিহাসিক লিখেছেন, হরমুজান. হযরত ওমর (োযি.)কে বলেছিলেন, আপনাকে ধোকাটা আমি এজন্য দিয়েছিলাম, যেন কেউ; বিশেষ করে কোনো ইরানি বলতে না পারে, আমি জীবনের ভয়ে ইসলাম গ্রহণ করেছি। ইতিহাসে একথাও লিখা আছে যে, হযরত ওমর সামরিক বিষয়াদিতে হরমুজান থেকে পরামর্শ নিতেন । তবে তিনি কাজ কী করতেন, ইতিহাসে সেই তথ্য পাওয়া যায় না। ইতিহাস শুধু এটুকু বলছে যে, ইসলামের স্বার্থে তিনি অনেক কিছু করেছেন । ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।