অনিঠশেষ আলো $ ১২২ হরমুজান অভিজ্ঞ ও মানুষ চেনায় ওস্তাদ ছিলেন । হযরত ওমরের মেজাজ দেখে তিনি তার ভাবগতি বুঝে ফেললেন । হরমুজান আলোচনার মোড় ঘুরিয়ে দিলেন । “ওমর!'_ হরমুজান বললেন- “আমি জানি তুমি আমাকে হত্যা করে ফেলবে ।' “মুত্যুকে ভয় করো না হরমুজান!”- হযরত ওমর বললেন- “তবে এখনও জানি না, আমি কী করব এবং আল্লাহ আমাকে দিয়ে কী করাবেন। হরমুজান পানি চাইলেন এবং বললেন, আমি পিপাসায় মরে যাচ্ছি। আমীরুল মুমিনীন আদেশ করলে তার জন্য পানি আনা হলো । কিন্তু যে আনল, বোধহয় সে মনে করেছিল, আমীরুল মুমিনীন যেহেতু তার শরীর থেকে রাজকীয় পোশাক খুলে অতি সাধারণ পোশাক পরিয়ে দিয়েছেন, তার অর্থ হলো, একে তিনি অপদস্থ করতে চাচ্ছেন। তাই সে হরমুজানের জন্য একটা গড়া থেকে ঢেলে একটা সাধারণ পেয়ালায় করে পানি নিয়ে এল । “ও হে মুসলমানদের খলীফা!'- হরমুজান বলল- “পিপাসায় মরে গেলেও তো আমি এই পেয়ালায় করে পানি পান করব না ।' হযরত ওমরের আদেশে একটা ভালো পেয়ালায় করে পানি নিয়ে আসা হলো । হরমুজান পানি পান করতে গেল | কিন্তু তার হাতটা কীপতে শুরু করল । “ওমর।'_ হরমুজান বললেন- “আমি আশঙ্কা করছি, পানিটুকু পান করা হয়ে গেলেই আপনি আমাকে হত্যা করে ফেলবেন ।" “এই ভয় মন থেকে বের করে দাও'- হযরত হরমুজানকে অভয় দিলেন- “এই পানিটুকু পান না করা পর্যস্ত আমি তোমাকে হত্যা করব না।' কথাটা আদায় করে নিয়ে হরমুজান পানি পান না করে পেয়ালাটা একধারে সরিয়ে রাখলেন ৷ তারপর আমীরুল মুমিনীন ও হরমুজানের মাঝে যে-কথাবার্তা হলো, তাতে তিক্ততা ও উত্তেজনা তৈরি হয়ে গেল । ব্যাপারটা এমন পর্যায়ে গড়াল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আহনাফ ইবনে কায়েস ও আনাস ইবনে মালিক হস্তক্ষেপ করতে বাধ্য হলেন। “আমি তোমাকে হত্যা করব ।' হযরত ওমর (রাযি.) বললেন । “ওমর!'_ হরমুজান বললেন_ “আপনি আমাকে হত্যা করতে পারবেন না । কারণ, এইমান্র আপনি আমাকে বেঁচে থাকার অধিকার দিয়ে ফেলেছেন ।' তুমি মিথ্যা বলছ'_ হযরত ওমর রাগত স্বরে বললেন- 'বেঁচে থাকার অধিকার আমি তোমাকে দিতে পারি না।' ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।