Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২১ “আমীরুল মুমিনীন!'_ আহনাফ ইবনে কায়েস বললেন-_ "আপনি এর বক্তব্য শুনুন ইনি আপনার সাক্ষাতের প্রত্যাশী ছিলেন ।' 'না'- হযরত ওমর বললেন- “যতক্ষণ পর্যস্ত এর গায়ে এই পোশাকের একটা সুতাও অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যস্ত আমি এর সঙ্গে কথা বলব না। আগে একে সেই পোশাক পরাও, যে-পোশাক আমি ও তোমরা পরিধান করি। হুজরা ইবনে শু"বা আমীরুল মুমিনীনের আদেশটা হরুমুজানকে জানিয়ে দিলেন । সঙ্গে-সঙ্গে আদেশের তামিল শুরু হয়ে গেল । হরমুজানকে দীড় করিয়ে দেওয়া হলো আর দুজন লোক তার রাজকীয় পোশাকটা খুলে ফেলল । শুধু শরীরের নিমাংশের পোশাকটুকু অবশিষ্ট রাখা হলো । একব্যক্তি গিয়ে তার জন্য মোটা ও. খুবই সাধারণ পোশাক নিয়ে এল । এই পোশাকটা হরমুজানকে পরিয়ে দেওয়া হলো। 'হরমুজান!'- হযরত ওমর হরমুজানকে উদ্দেশ করে বললেন- “সত্য ও মিথ্যার পার্থক্য তোমার জানা হয়ে গেছে, নাকি এখনও হয়নি? আল্লাহর বিধান অমান্যের পরিণতি তুমি নিজচোখে দেখেছ, নাকি এখনও তা দেখার কাজ বাকি আছে? “ওমর।'_ হরমুজান পরম সাহসিকতার সঙ্গে বলল- 'জাহেলি যুগেও আমরা ও তোমরা লড়াই করেছি এবং আমরা তোমাদের উপর জয়লাভ করেছি । এমনটা শুধু এজন্য হয়েছিল যে, আল্লাহ না তোমাদের পক্ষে ছিলেন, না আমাদের পক্ষে ছিলেন । কিন্ত এখন আল্লাহ তোমাদের পক্ষে চলে গেছেন । ফলে তোমরা আমাদের উপর বিজয়ী হয়েছ। এখানে এসে হযরত ওমর অনুভব করলেন, হুজরা ইবনে শু'বা তরজুমানি ঠিকভাবে করছেন না। ইতিহাসে এসেছে, হুজরা ইবনে শু"বা ফারসি ভাষায় অতটা দক্ষ ছিলেন না। হযরত ওমর (রাযি.) হযরত যায়েদ ইবনে ছাবিত (রাযি.)কে ডেকে পাঠালেন । তিনি ফারসি ভালো জানতেন এবং অনর্গল বলতে পারতেন । “একটা কথা তুমি বুঝতে পারনি হে ইরানি সেনাপতি ।'- “জাহেলি যুগে আমাদের উপর তোমরা স্রেফ এজন্য জয়ী হয়েছ যে, তখন তোমরা এঁক্যবদ্ধ ছিলে; তোমাদের কাছে তখন এঁক্য ছিল । আর আমরা ছিলাম নানামতে বিভক্ত ও গোত্রে- গোত্রে বিচ্ছিন্ন । এবার চিন্তা করে দেখো, তোমার জাতিকে এই যে আমরা একের- পর-এক পরাজয় দিয়ে যাচ্ছি, তার রহস্য কী ।' হযরত ওমর (রাযি.)-এর বলার ভঙ্গিতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছিল তা পষ্টই বোঝা যাচ্ছিল, যেন এই লোকটার প্রতি তার প্রচণ্ড ঘৃণা । তা তো থাকবারই কথা । এর বাহিনী ইসলামের হাজার-হাজার সৈনিককে শহীদ করেছে আর এখন যখন পরাজিত হয়ে এখানে এল, তো এল অত্যন্ত জীকজমকের সাথে রাজকীয়ভাবে ! ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।