অনিঃশেষ আলো $ ১২০ হরমুজানের মুখমণ্ডলে বিস্ময়ের ছাপ ফুটে উঠল এবং তিনি নিজের মাথাটা ঝুঁকিয়ে নিলেন । কিছুক্ষণ পর মাথা তুলে প্রথমে হযরত ওমরের পানে তাকালেন । তারপর হুজরা ইবনে শু"বার দিকে তাকিয়ে রইলেন । “আমার বিশ্বাস হচ্ছে না, ইনি তোমাদের খলীফা*- হরমুজান বললেন- “মসজিদের সামনে একজন দারোয়ান দেখলাম না । নিরাপত্তা বাহিনীর কোনো দেখা পেলাম না। ইনি যদি খলীফা হন, তাহলে তো এখানে ব্যাপক প্রহরা থাকবার কথা ।' “আমাদের খলীফার রক্ষী হলেন আল্লাহ'- হুজরা ইবনে শু'বা মুচকি হেসে বললেন- “তোমাদের মতো দারোয়ান-রক্ষী আমাদের লাগে না যে, খলীফা যেখানে যাবেন, একটা বাহিনী তার সঙ্গে থাকবে ৷ তখন মন্তব্য করতে গিয়ে ইরানসেনাপতি হরমুজান যেকথাটি বলেছিলেন, ইতিহাসের আচলে তা সংরক্ষিত আছে । তিনি বললেন, 'এই লোকটির নবী হওয়া দরকার ছিল । নবী না হলেও এঁর কর্মকাণ্ড নবীদেরই মতো । মসজিদ লোকাকীর্ণ হয়ে গেল, যাদের নীরব রাখা যাচ্ছিল না । হরমুজানও আলাপ শুরু করে দিয়েছেন । ফলে হযরত ওমর (রাযি.)-এর ঘুম ভেঙে গেল । তিনি হযরত আনাস ও আহনাফকে দেখে ধড়মড় করে উঠে বসলেন । ইরানরণাঙ্গনের পরিস্থিতি ' জানতে তিনি উদগ্রীব ছিলেন । কিন্তু রাজা-বাদশাদের মতো একজন মানুষ তাদের সঙ্গে দেখে তিনি হযরত আনাস ও আহনাফ (রাযি.)-এর পানে জিজ্ঞাসু চোখে তাকালেন । “ইনি ইরানি বাহিনীর অনেক বড় মাপের একজন সেনাপতি”- আনাস ইবনে মালিক হযরত ওমরকে জানালেন- “রাজপরিবারের সদস্য ৷ এরই নাম হরমুজান ।' লোকটাকে কীভাবে গ্রেফতার করা হলো, তার্ ইতিবৃত্ত আমীরুল মুমিনীনকে জানানো হলো । তারপর বলা হলো, ইনি আপনার সাক্ষাত কামনা করছিলেন ।' “আমি জাহান্নামের আগুন থেকে আল্লাহ্র কাছে পানাহ চাচ্ছি'- হযরত ওমর (রাযি.) গভীর চোখে হরমুজানের জীকজমকের প্রতি তাকিয়ে বললেন- “আমি আল্লাহর শোকর আদায় করছি, যিনি একে ও এর সতীর্থদের ইসলামের মোকাবেলায় অপদস্থ ও অপমানিত করেছেন ।' | হযরত ওমর মসজিদে বসেই জনতার উদ্দেশে ভাষণ দিতে শুরু করলেন- “মুসলমানগণ! তোমরা আল্লাহর দীনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখো এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশনা অনুযায়ী কাজ করতে থাকো । দুনিয়ার সেসব প্রতারণা- প্রবঞ্চনায় পা দিয়ো না, যেভাবে ইরানের এই লোকটা এসেছে। মনে রোখে, দুনিয়ার আড়ম্বর ও জীকজমকে প্রতারণা ছাড়া আর কিছু নেই। ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।