Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২ হেরাকল এত গ্লেহ করতেন যে, তিনি বাজিস্তিয়ার নাম বদল করে আপন পুত্রের নামে কুস্তত্তিন রাখলেন । বর্তমান (বিংশ) শতান্দিতে প্রথম মহাযুদ্ধের পর আতাতুর্ক মুস্তফা কামাল পাশা তুরস্কের শাসকের পদে অধিষ্ঠিত হলে কুস্তস্তনিয়ার নাম পরিবর্তন করে ইস্তাম্থুল রাখেন । আজ এই ইস্তাম্বুল তুরস্কের বড় একটি শহর । মানচিত্রে আস্তাকিয়ায় চোখ রাখুন । তারপর ইস্তামুল দেখুন । হেরাকল আস্তাকিয়া থেকে পালিয়ে ইস্তাম্থল পৌছে গেলেন । দৃূরতৃটা প্রায় ৯০০ কিলোমিটার । সে-সময়কার দ্বিতীয় বৃহৎ সামরিক শক্তি- যাকে আমি দৈত্যকায় বলেছি- শাম থেকে চির দিনের জন্য পালিয়ে গেল । রোম সাম্রাজ্য তখনও অবশিষ্ট ছিল । তুর্কি ও মিশর এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আর রোম সম্রাটের পাঞ্জা এই দেশগুলোর উপর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল । কিন্তু তারপরও বলা যায়, অরেক বড় এবং খুবই বিষধর একটা সাপের কোমর ভেঙে দেওয়া হয়েছে। দমটা তার নাকের ডগায় চলে এসেছে । আপনারা আগেই শুনেছেন, হেরাকল সহযোগী যে-বাহিনীটা তার পুত্র কুস্তস্তিনের নেতৃত্ব মিশর থেকে তলব করেছিলেন, সেটির প্রায় অর্ধেক মারা পড়েছে আর বাকিরা মিশর পালিয়ে গেছে। এখানে আমি আরও একটা বিষয় খোলাসা করা জরুরি মনে করছি। তা হলো, পেছনে বলে এসেছি, হেরাকল বাজিস্তিয়া খালি করে দেওয়ার আদেশ জারি করেছিলেন এবং নিজে আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন । কিন্তু ইতিহাসের পরবর্তী অধ্যায় নিশ্চিতভাবে প্রমাণ করবে, হেরাকল বাজিস্তিয়া গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং আত্তাকিয়া ও হাল্বের বাহিনী ও জনসাধারণকে বলেছিলেন, তোমরা এই নগরী থেকে বেরিয়ে যাও আর সবাই যার-যার নিরাপত্তার ব্যবস্থা করো। সক সং হেরাকল-এর ভাগ্য ভালো ছিল যে, মুজাহিদরা তার পিছু নেইনি । তারা জয়ের-পর- জয় অর্জন করে ফিরছিলেন । তাঁরা প্রত্যয় নিয়ে রেখেছিলেন, শামের সীমানা পেরিয়ে তারা আরও সামনে চলে যাবেন । কিন্তু আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) সুসংবাদ পেয়ে গেলেন, শামের সর্বশেষ দুর্গটিও জয় হয়ে গেছে এবং রোমানরা শাম থেকে বেরিয়ে গেছে। এবার আমীরুল মুমিনীন সর্বপ্রথম আদেশ জারি করলেন, আর সামনে অগ্রসর হয়ো না; যেসব এলাকা বিজিত হয়েছে, সেগুলোর পরিচালনা ও প্রতিরক্ষাকে মজবুত করো । এমন আদেশ বা নির্দেশনা প্রদানের আবশ্যকতা ছিল না যে, বিজিত অঞ্চলের লোকদের সঙ্গে ভালো আচরণ করো বা কাউকে পেরেশান করো না। কারণ, বিজিত অঞ্চলের লোকদের বিজিত মনে না করা এবং তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানদের ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।